shono
Advertisement
Himachal Pradesh Accident

হিমাচলে ভয়ংকর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত্যু ৪ পর্যটকের

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাসটি সোলান থেকে হরিপুর ধরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে পাশের গভীর খাদে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।  
Published By: Subhodeep MullickPosted: 08:58 AM Apr 05, 2026Updated: 02:03 PM Apr 05, 2026

হিমাচল প্রদেশে ভয়ংকর দুর্ঘটনা (Himachal Pradesh Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাসটি সোলান থেকে হরিপুর ধরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে পাশের ৫০০ ফুট গভীর খাদে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, বাসটিতে মোট ২০ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে আসন সংখ্যার তুলনায় বেশি সংখ্যক যাত্রী ছিলেন। কিন্তু কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও জানা যায়নি। চালকের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement