shono
Advertisement
Indore

বৈদ্যুতিক গাড়ি থেকে আগুন ছড়াল গোটা বাড়িতে! ভয়াবহ অগ্নিকাণ্ডে ইন্দোরে মৃত অন্তত ৭

স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। দমকল আসার আগেই স্থানীয়দের তরফে ৩ জনকে উদ্ধার করা হয়।
Published By: Amit Kumar DasPosted: 09:39 AM Mar 18, 2026Updated: 09:39 AM Mar 18, 2026

বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে সেই আগুনের কবলে গোটা বাড়ি! মর্মান্তিক এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের ইন্দোরে মৃত্যু হল ৭ জনের। বুধবার ভোরে ভয়াবহ এই ঘটনা ঘটেছে ইন্দোরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বহুতলের বাইরে একটি গাড়ি পার্ক করা ছিল। কোনওভাবে ভোর চারটে নাগাদ তাতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিঠ থেকেই আগুন লাগে। এরপর সেই আগুনে কবলে পড়ে বাড়িটি। মুহূর্তের মধ্যে ওই বহুতলে ছরিয়ে পড়ে আগুন। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় শুরুতে কেউ কিছু টের পাননি। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে পড়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে। জানা যাচ্ছে, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে শুরু হয় উদ্ধারকাজ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

কোনওভাবে শর্ট সার্কিট থেকে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতর অন্তত ১০টি গ্যাস সিলিন্ডার ছিল তাতে বিস্ফোরণ ঘটায় আগুন আরও বিধ্বংসী আকার নেয়।

পুলিশের তরফে জানা গিয়েছে, বাইরে যে গাড়ি থেকে আগুনের সূত্রপাত সেটি একটি ইলেক্ট্রিক গাড়ি। রাতে চার্জ করা হচ্ছিল গাড়িটিতে। কোনওভাবে শর্ট সার্কিট থেকে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতর অন্তত ১০টি গ্যাস সিলিন্ডার ছিল তাতে বিস্ফোরণ ঘটায় আগুন আরও বিধ্বংসী আকার নেয়। প্রশাসনের দাবি অনুযায়ী, এখনও পর্যন্ত বাড়ির দুটি তোলা থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও একটি তলায় পৌঁছেছে দমকল বাহিনী।

স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। দমকল আসার আগেই স্থানীয়দের তরফে ৩ জনকে উদ্ধার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement