shono
Advertisement
NEET Paper Leak Protest

‘ককরোচ’দের দাবিতে মান্যতা! আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার বিহার সরকারের

এদিন সন্ধ্যায় বিহার সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘২৬ তারিখ সন্ধ্যা ৬টার আগে বিক্ষোভে অংশগ্রহণকারী কোনও ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনও আইনি পদক্ষেপ করবে না।’
Published By: Subhodeep MullickPosted: 12:22 AM Jul 28, 2026Updated: 04:29 PM Jul 28, 2026

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভে (NEET Paper Leak Protest) যে সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, সেগুলি শীঘ্রই প্রত্যাহার করা হবে। সোমবার এমনটাই ঘোষণা করলেন বিহার সরকার। শুধু তাই নয়, যাঁদের আটক করা হয়েছে, তাঁদেরও মুক্তি দেওয়া হবে বলে জাননো হয়েছে।

Advertisement

এদিন সন্ধ্যায় বিহার সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘২৬ তারিখ সন্ধ্যা ৬টার আগে বিক্ষোভে অংশগ্রহণকারী কোনও ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনও আইনি পদক্ষেপ করবে না।’ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বন্‌ধে মোট ৬৯৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৩৯ জন নাবালককে ছেড়ে দেওয়ার পর বাকি ৩৫৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। বিহার সরকার স্পষ্ট করেছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর, ফৌজদারি মামলা এবং কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নেওয়া হবে। সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি (সিজেপি) বারবার দাবি জানিয়ে এসেছে, কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। সেই দাবি আগেই মেনে নিয়েছে কেন্দ্র। সেই মতো এবার বিহার সরকারও আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের কথা ঘোষণা করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement