shono
Advertisement
Car Insurance

এই কাজটা না করলে মিলবে না পেট্রল-ডিজেল! সুপ্রিম পরামর্শে বিপদে দেশের ৫৬ শতাংশ গাড়ি-বাইক

প্রাথমিকভাবে কেন্দ্রকে পাইলট প্রোজেক্ট চালু করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
Published By: Subhajit MandalPosted: 11:10 AM Aug 05, 2026Updated: 11:10 AM Aug 05, 2026

গাড়ির বিমা না থাকলে আগামী দিনে হয়তো আর মিলবে না পেট্রল। কেন্দ্রকে বড়সড় পদক্ষেপের পরামর্শ সুপ্রিম কোর্টের। আসলে এই মুহূর্তে দেশের ৫৬ শতাংশ গাড়ি বা বাইক চলছে ইনস্যুরেন্স ছাড়া। তাতে উদ্বিগ্ন শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট চাইছে আগামী দিনে পেট্রল পাম্পেই গাড়ির বিমা যাচাই করা যায় কিনা সেটা খতিয়ে দেখতে। পরীক্ষামূলক একটি প্রকল্প শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে সরকারকে। যাতে গাড়ির বিমা না থাকলে পেট্রল দেওয়া হবে না।

Advertisement

কেন্দ্র চাইছে আপাতত পরীক্ষামূলকভাবে 'নো ইনস্যুরেন্স- নো ফুয়েল' পলিসি চালু করুক সরকার। যাতে পেট্রল পাম্পের কর্মীরাই গাড়ির বৈধ বিমা আছে কিনা সেটা যাচাই করতে পারবেন। বিমার পুনর্নবীকরণ হয়েছে কি না, তা-ও যাচাই করতে পারবেন পেট্রলপাম্পের কর্মীরা। যদি বৈধ বিমা না থাকে তাহলে সংশ্লিষ্ট গাড়িতে পেট্রল বা ডিজেল না-ও দিতে পারেন তাঁরা। সুপ্রিম কোর্টের বক্তব্য, পথ নিরাপত্তার জন্য বিমা জরুরি।

এই মুহূর্তে দেশের দেশের প্রায় ৫৬ শতাংশ গাড়ি বিমা ছাড়াই চলছে। যা বিপজ্জনক বলে মনে করছে কেন্দ্র। যে পাইলট প্রোজেক্টের কথা সুপ্রিম কোর্ট বলছে, তাতে ওই ৫৬ শতাংশ গাড়ির মালিকই আগামী দিনে পেট্রল পাবেন না। শীর্ষ আদালত বলছে, নতুন গাড়ি কিনলে তৃতীয় পক্ষের বিমা বাধ্যতামূলক। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সাধারণত সেই বিমার মেয়াদ তিন বছরের হয়। বাইকের ক্ষেত্রে বিমার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ’বছর করার প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত।

অবশ্য শুধু পেট্রল পাম্প নয়, সুপ্রিম কোর্ট চাইছে রাস্তাতেও বিমার পরীক্ষানিরীক্ষার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে। নাকা চেকিং বা রাস্তার মোড়ে দাঁড়ানো ট্র্যাফিক পুলিশ যাতে গাড়ির বিমা যাচাই করতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। ওই পুলিশ আধিকারিকদের হাতে এই ধরনের কোনও ডিভাইস দেওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখতে বলছে শীর্ষ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement