shono
Advertisement
Ajit Doval

যুদ্ধ আবহে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ডোভাল, আলোচনায় কোন কোন বিষয়?

তাৎপর্যপূর্ণভাবে গত ১২ মার্চ দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক। পাশাপাশি, উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দর থেকে তিন ইউক্রেনীয় এবং দিল্লি বিমানবন্দর থেকে আরও তিন ইউক্রেনীয়কেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, ধৃতরা প্রত্যেকেই ম্যাথুর সহযোগী।
Published By: Subhodeep MullickPosted: 04:33 PM Mar 19, 2026Updated: 05:16 PM Mar 19, 2026

মধ্যপ্রাচ্যে ভয়ংকর হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। এই আবহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার দিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দু’পক্ষই এই বৈঠকটিকে গঠনমূলক এবং ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন।

Advertisement

বুধবার নিজের এক্স হ্যান্ডলে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা এবং ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা ক্রমাগত দৃঢ় হচ্ছে।’ সূত্রের খবর, বৈঠকে নাশকতা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের। এছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে গত ১২ মার্চ দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক। পাশাপাশি, উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দর থেকে তিন ইউক্রেনীয় এবং দিল্লি বিমানবন্দর থেকে আরও তিন ইউক্রেনীয়কেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, ধৃতরা প্রত্যেকেই ম্যাথুর সহযোগী। একইসঙ্গে তাঁরা একাধিক জঙ্গি প্রশিক্ষণ চক্রের সঙ্গেও জড়িত ছিল বলে খবর।

ভারতে ম্যাথুর গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ, সূত্রের দাবি, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করেছিলেন তিনি। প্রসঙ্গত, মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে ম্য়াথুর সংগঠনই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, ভারতে খ্রিস্টানদের উপর যথেচ্ছ নিপীড়ন চলছে। উল্লেখ্য, ম্যাথুর ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন ডোভাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement