shono
Advertisement
Uttar Pradesh

'সিমেন্ট আর নীল ড্রাম', স্ত্রীর ফেসবুক পোস্ট দেখে আতঙ্কে দিশাহারা যুবক, প্রাণ বাঁচাতে...

মেরাঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় নীল ড্রাম! অনেকের কাছেই এই নীল ড্রাম আতঙ্কের কারণ।
Published By: Kishore GhoshPosted: 04:48 PM Mar 19, 2026Updated: 05:15 PM Mar 19, 2026

'সিমেন্ট অউর ড্রাম', স্ত্রীর ফেসবুক পোস্টের এই তিন শব্দ দেখে থরহরিকম্প অবস্থা হল স্বামীর! প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুন করতে পারেন তরুণী, এই আশঙ্কায় তড়িঘড়ি তাঁকে ঘর ছাড়ার অনুমতি দিলেন। এই ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা রাজকুমার নামের যুবকের। ঠিক কী ঘটেছে?

Advertisement

রাজকুমার ও তাঁর স্ত্রীর এক সন্তান রয়েছে। যদিও যুবকের দাবি, সংসারে মোটেই মন ছিল না স্ত্রীর। যেহেতু পরকীয়া সম্পর্কে জড়ান তিনি। গত বছর জুলাই মাসে শ্বশুরবাড়ি ছাড়েন তিনি। ছয় মাসের শিশুকে নিয়ে মা-বাবার কাছেই থাকছিলেন। অভিযোগ, মাস খনেক হল সন্তানকে মা-বাবার কাছে রেখে প্রেমিকের সঙ্গে থাকছিলেন। রাজকুমার এই নিয়ে প্রশ্ন তুললে ঝগড়া বেঁধে যেত। সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করে প্রমাণ চাইতেন তরুণী।

অভিযোগ, স্বামীকে খুন করার পর দেহ টুকরো টুকরো করে কেটে নীল ড্রামে ভরে তার উপর সিমেন্ট দিয়ে আটকে লোপাট করার চেষ্টা করেছিলেন মুস্কান।

সম্প্রতি স্ত্রী যখন প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন, তাঁর ফোনটি ছিনিয়ে নেন রাজকুমার। এর পর তরুণীর ফেসবুক পোস্ট দেখে চক্ষু চড়কগাছ হয় যুবকের। সেখানে স্বামরী ছবি-সহ 'সিমেন্ট অউর নীলা ড্রাম' লেখা ছিল। যুবকের দাবি, স্ত্রী ও তাঁর প্রেমিকা তাঁকে খুনের ছক কষেছিল। এই কারণেই স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেন।

প্রসঙ্গ, মেরাঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় নীল ড্রাম! অনেকের কাছেই এই নীল ড্রাম আতঙ্কের কারণ। সৌরভকে খুন করার অভিযোগে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল এখন জেলবন্দি। অভিযোগ, স্বামীকে খুন করার পর দেহ টুকরো টুকরো করে কেটে নীল ড্রামে ভরে তার উপর সিমেন্ট দিয়ে আটকে লোপাট করার চেষ্টা করেছিলেন মুস্কান। কুকীর্তিতে সঙ্গ দেন সাহিল। গোটা ঘটনার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ওই নীল ড্রাম! তা নিয়ে মিম বা রিলও কম হয়নি। সেই 'নীল ড্রাম আতঙ্কে' স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা রাজকুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement