shono
Advertisement

এবছর রাজ্যসভার ৭৩ আসনে নির্বাচন, বড়সড় ধাক্কা খেতে পারে বিজেপি!

বছর শেষে রাজ্যসভায় বিতর্কিত কোনও বিল পাশ করানো কঠিন হয়ে যেতে পারে গেরুয়া শিবিরের জন্য। The post এবছর রাজ্যসভার ৭৩ আসনে নির্বাচন, বড়সড় ধাক্কা খেতে পারে বিজেপি! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Jan 04, 2020Updated: 03:47 PM Jan 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা থেকে শুরু করে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। সংসদের দুই কক্ষে সংখ্যাধিক্যের জোরে সহজেই একের পর এক বিতর্কিত বিল পাশ করিয়ে নিয়েছে বিজেপি। এই মুহূর্তে রাজ্যসভায় বৃহত্তম দল তাঁরা। শীঘ্রই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু রাজ্যসভার পরিসংখ্যান বলছে, এখনই তেমনটা হচ্ছে না। বরং, ২০২০-র শেষে সংসদের উচ্চকক্ষে আগের তুলনায় বেশ খানিকটা দুর্বল হতে পারে পারে গেরুয়া শিবির।

Advertisement


এবছর রাজ্যসভার মোট ৭৩টি আসনের নির্বাচন হবে। এদের মধ্যে ৬৯ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। আর ৪টি আসন আগে থেকেই শূন্য হয়ে আছে। রাজ্যসভায় আপাতত বৃহত্তম দল বিজেপি। তাঁদের সাংসদ সংখ্যা ৮৩। অনেক পিছিয়ে দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস। তাঁদের সাংসদ সংখ্যা ৪৬। যে ৭৩ আসনে ২০২০ সালে নির্বাচন হওয়ার কথা তাদের মধ্যে কংগ্রেসের দখলে ছিল ১৭টি। বিজেপির দখলে ছিল ১৮টি। বিজেপির টার্গেট ছিল এই ৭৩ আসনের সিংহভাগ জিতে রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসা। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা বলছে, তাতে ২০২০ সালের পর সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছে যেতে পারবে না গেরুয়া শিবির। নিজেদের জেতা ১৮ জন সাংসদকে ফিরিয়ে আনাটাই এখন বড় চ্যালেঞ্জ মোদি-শাহর কাছে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর অসম, আরও এক রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে PFI]

এই ৭৩ আসনের মধ্যে উত্তরপ্রদেশের ১০টি, মহারাষ্ট্রের ৭টি, তামিলনাড়ুর ৬টি, বাংলা ও বিহার থেকে ৫টি করে আসনে ভোট হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক ও ওড়িশা থেকে ৪টি করে আসনে নির্বাচন। মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে ৩টি করে আসনে ভোট হবে। তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং হরিয়ানা থেকে দুটি করে আসনে নির্বাচন হবে। এর মধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, এবং ঝাড়খণ্ডে একটি আসনও জেতার মতো জায়গায় নেই বিজেপি। গুজরাট এবং উত্তরপ্রদেশে গেরুয়া শিবির ভাল ফল করলেও মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও ধাক্কা খেতে পারে বিজেপি। কারণ, হরিয়ানাতেও কংগ্রেস আগের তুলনায় অনেকগুলি আসন বাড়িয়ে নিয়েছে এবং রাজ্যসভার একটি আসনে জেতার মতো পরিস্থিতিতে আছে তাঁরা।তবে, সবচেয়ে বড় ধাক্কা বিজেপি খেতে পারে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। এই দুই রাজ্যে আগের বার তিন আসনের তিনটিই জিতেছিল গেরুয়া শিবির। এবার তা কমে একটিতে নেমে আসতে পারে। সব মিলিয়ে এবছরের শেষে রাজ্যসভার ছবিটা অনেকটাই বদলে যাবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত আইনগুলি পাশ করানো বেশ কঠিন হবে গেরুয়া শিবিরের পক্ষে।

The post এবছর রাজ্যসভার ৭৩ আসনে নির্বাচন, বড়সড় ধাক্কা খেতে পারে বিজেপি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement