shono
Advertisement

Breaking News

Chhattisgarh

বাঁক নিতেই পাহাড়ের গাছে ধাক্কা, ছত্তিশগড়ে ভাঙল ব্যক্তিগত বিমান, বহু মৃত্যুর শঙ্কা

পাহাড়ের দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে। ফলে এখনও পর্যান্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। 
Published By: Kishore GhoshPosted: 04:53 PM Apr 20, 2026Updated: 06:02 PM Apr 20, 2026

সোমবার ছত্তিশগড়ের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের একটি গাছে ধাক্কা মারে বিমানটি। এর পরই ধোঁয়ায় ঢেকে যায় স্থানটি। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা। পাহাড়ের দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে। ফলে এখনও পর্যান্ত হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। 

Advertisement

জশপুর জেলার জশপুর-নারায়ণপুর অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক ক'জন ছিলেন পাহাড়ে ভেঙে পড়া বিমানটিতে। দুর্ঘটনার পরেই বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরতে দেখা যায়। এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে রওনা হয়েছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, ক'দিন আগেই দিল্লি বিমানবন্দরের রানওয়তে একটি দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই বিমানে ধাক্কা মারে উলটো দিক থেকে ছুটে আসা আরেকটি বিমান! জানা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিল যাত্রীবোঝাই আকাসা এয়ারলাইন্সের বিমান। সেই সময়ই আচমকা ওই বিমানে ধাক্কা মারে স্পাইসজেটের একটি উড়ান। সংঘর্ষের তীব্রতায় ভেঙে যায় দুই বিমানের কিছুটা অংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement