shono
Advertisement
Ram Temple Donation Theft

অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি

এমনিতেই মন্দিরের অন্দর থেকে অনুদান চুরি নিয়ে দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। এর মধ্যে আবার প্রকাশ্যে এল বড়সড় চেক কেলেঙ্কারি।
Published By: Subhajit MandalPosted: 05:45 PM Sep 02, 2026Updated: 06:08 PM Sep 02, 2026

রাম মন্দিরে হচ্ছেটা কী! এমনিতেই মন্দিরের অন্দর থেকে অনুদান চুরি (Ram Temple Donation Theft) নিয়ে দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। এর মধ্যে আবার প্রকাশ্যে এল বড়সড় চেক কেলেঙ্কারি। এবার প্রণামীর নামে প্রতারণার শিকার মন্দির কর্তৃপক্ষ। অ্যাকাউন্টে পড়ে মাত্র ৩ টাকা। অথচ রাম মন্দিরের নামে ৪ কোটি টাকার চেক লিখে দিলেন এক মহিলা। আর তাতেই সমস্যায় মন্দির কর্তৃপক্ষ।

সম্প্রতি ওই মন্দিরে কোয়েম্বাটুরের এক মহিলা ৪ কোটি টাকার একটি চেক দান করেন। তিনি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নামে ওই চেকটি লিখেছিলেন। ওই মহিলার বক্তব্য ছিল, মন্দিরের কর্মীদের পাশে দাঁড়াতে চান তিনি। কর্মীদের কল্যাণেই তাঁর বিরাট অনুদান। ট্রাস্টের তরফে মহিলাকে জানানো হয়, এভাবে কর্মীদের জন্য আলাদা করে অনুদান নেওয়া হয় না। তা সত্ত্বেও তিনি ৪ কোটি টাকার চেক লিখে দেন। এবং রাম মন্দিরে আলাদা ভাবে ১০ হাজার টাকা অনুদান দেন।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ সমস্যায় পড়ে ওই চেক ভাঙাতে গিয়ে। দেখা যায় চেকটি বাউন্স করে ফিরে এসেছে। কারণ যে অ্যাকাউন্টের ভিত্তিতে ওই চেক লেখা হয়েছে, তাতে ব্যালেন্স রয়েছে মাত্র ৩ টাকা। প্রত্যাশিতভাবেই চেক বাউন্স করেছে। স্বাভাবিকভাবেই খানিক বেকায়দায় পড়ে গিয়েছে মন্দির কর্তৃপক্ষ। হিসাবের খাতা থেকে ওই ৩ কোটি টাকা এবার বাদ দিতে হবে। এদিকে ওই চেক জমা পড়ার পর অনুদানকারী মহিলার উপর ক্ষুব্ধ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওই মহিলাকে নোটিস পাঠিয়েছে ব্যাঙ্ক।

অযোধ্যার রাম মন্দিরে অসংখ্য ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল মাস তিনেক আগে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। উত্তর প্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। পরে যোগী আদিত্যনাথ সরকারের হস্তক্ষেপ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তখনই আট অভিযুক্তের নাম সামনে আসে। অন্যদিকে চাপে পড়ে ইস্তফা দেন ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই। দায়িত্ব থেকে সেরে দাঁড়ান ট্রাস্টের সদস্য অনিল মিশ্রও। যদিও পরে তাঁদের নির্দোষ বলে জানিয়ে দেয় সিট। এর মধ্যেই প্রকাশ্যে চেক বাউন্স কাণ্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement