shono
Advertisement
UP assembly election

কংগ্রেসের সঙ্গে পাকা কথা সারা! উত্তরপ্রদেশে বেশি আসনের শর্তে 'হাত' ছুঁলেন অখিলেশ

সপা নেতৃত্বের বক্তব্য, উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তা নিশ্চিত করতেই এই জোট। যদিও আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে দড়ি টানাটানি চলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Published By: Amit Kumar DasPosted: 03:38 PM Sep 02, 2026Updated: 03:58 PM Sep 02, 2026

অতীতের মনোমালিন্য কাটিয়ে বিধানসভায় ফের জোট বাঁধছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। দুই শিবিরের তরফেই জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সপা ও কংগ্রেসের জোট কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। আসন ভাগাভাগি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছে দুই দল। জানা যাচ্ছে, সেক্ষেত্রে কংগ্রেসের কাছে বেশি আসনের দাবি রেখেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

Advertisement

লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে দুই দল একসঙ্গে লড়ে ভালো ফল করেছিল উত্তরপ্রদেশে। যদিও পরে হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন তৈরি হয় দুই পক্ষের। তথ্য বলছে, অতীতের সেই সমস্যা কাটিয়ে বিজেপিকে রুখতে উত্তরপ্রদেশে ফের জোট বেঁধে লড়াইয়ে নামতে চলেছে দুই দল। এই বিষয়ে সপা নেতৃত্বের বক্তব্য, উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তা নিশ্চিত করতেই এই জোট। যদিও আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে দড়ি টানাটানি চলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সমাজবাদী পার্টি চায় ৭৫টি আসনে লড়ুক কংগ্রেস। বাকি ৩০০-র বেশি আসন তোলা থাক সপার জন্য। তবে অখিলেশদের এই প্রস্তাবে খুব একটা খুশি নয় কংগ্রেস।

সূত্রের দাবি, ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস চাইছে ১১৫ থেকে ১২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে। কংগ্রেসের যুক্তি ২০১৭ সালে যখন সপা রাজ্যে ক্ষমতায় ছিল তখন তাঁরা জোটে নেমে ১০৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাছাড়া ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এই আসনসংখ্যা বাড়া উচিত কংগ্রেসের। কিন্তু সমাজবাদী পার্টি চায় ৭৫টি আসনে লড়ুক কংগ্রেস। বাকি ৩০০-র বেশি আসন তোলা থাক সপার জন্য। তবে অখিলেশদের এই প্রস্তাবে খুব একটা খুশি নন কংগ্রেসের প্রদেশ সভাপতি রাজেন্দ্র পাল গৌতম। তাঁর দাবি, উত্তরপ্রদেশে অন্তত ২০০ আসন কংগ্রেসকে ছাড়া হোক।

তবে সপার যুক্তি, ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ১৭টি আসন ছড়া হয়েছিল। সেখানে ৫টি আসন জেতে কংগ্রেস। সেই হিসেবে বিধানসভায় কংগ্রেসের ৮৫টি আসন পাওয়া উচিত। কিন্তু সেখানে সমস্যা হল, এই কেন্দ্রগুলির মধ্যে এমন কিছু জেলা পড়ে যেখানে কংগ্রেসের কোনও সংগঠন নেই। জেলাভিত্তিক হিসেবে কংগ্রেসের পাওয়া উচিত ৭৫টি আসন। পাশাপাশি সপার পরিকল্পনা কিছু জেলায় নিজেদের প্রার্থীকে কংগ্রেসের টিকিটে দাঁড় করানো যাতে জোটের ভারসাম্য ঠিক থাকে। ২০২৭-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জোট চূড়ান্ত হলেও, আপাতত আসন নিয়ে দড়ি টানাটানির খেলায় মেতে কংগ্রেস ও সপা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement