shono
Advertisement
Siya Goyal

'হানিমুন মার্ডার' নিয়ে গবেষণা, সোনমের ভুল করতে চাননি সিয়া! ফোন ঘেঁটে থ পুলিশ

পুণে হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে ১৪ দিনের জন্য।
Published By: Biswadip DeyPosted: 12:28 PM Jul 07, 2026Updated: 12:28 PM Jul 07, 2026

গতবছর দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল হানিমুন মার্ডার। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে স্বামী রাজাকে খুন করার অভিযোগ ওঠে সোনম রঘুবংশীর বিরুদ্ধে। সেই হত্যাকাণ্ডের রেশ যেন ফিরিয়ে দিয়েছে পুণের হত্যাকাণ্ড। বিয়ের আগে হবু স্বামীকে কেল্লা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সিয়া গোয়েলের বিরুদ্ধে। কিন্তু মোটিভের মিল কেবল নয়, সত্যিই নাকি সিয়া খুঁটিয়ে পড়েছিলেন সোনমের ঘটনাটি! এবং চেষ্টা করেছিলেন সোনমের ভুল না করে 'নিখুঁত' এক হত্যাকাণ্ড ঘটাতে। এমনই দাবি পুলিশের। তদন্তে নেমে নাকি এই দিকটি জানতে পেরেছে তারা।

Advertisement

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন সিয়া ও কেতন। জানা গিয়েছে, আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে মত দিলেও পরে বিয়ে করতে চাননি সিয়া। সেকথা হবু স্বামীকে জানিয়েছিলেন। কিন্তু সিয়ার দাবি, পরিবারের এতটাই চাপ ছিল যে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিতে পারেননি। তাই কেতনকে হত্যা করার পথ বেছে নেন। প্রায় একমাস ধরে পরিকল্পনা করে কেতনকে হত্যা করেন সিয়া, অভিযোগ তেমনই। পুলিশের ধারণা, অভিযুক্ত যুগল হত্যার পরিকল্পনা করার সময় বিস্তারিত 'গবেষণা' করেছিলেন। এবং তাঁরা রাজা রঘুবংশী হত্যা মামলার প্রকাশিত প্রতিবেদনও পড়েন। যদিও রাজা রঘুবংশীকে প্রথমে হত্যা করে তাঁর মৃতদেহ একটি দুর্গম পাহাড়ি পথের খাদে ফেলে দেওয়া হয়েছিল, তবে সিয়াদের পরিকল্পনা ছিল একটু আলাদা। তবু ওই হত্যাকাণ্ডটি খুঁটিয়ে দেখে 'ভুল' না করার মতলব কষেন সিয়া। তাঁর মোবাইল ঘেঁটে এমনই দাবি করেছে পুলিশ। সার্চিং হিস্ট্রিতে রয়েছে বিষয়টি।

প্রসঙ্গত, পুণে হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে ১৪ দিনের জন্য। জানা গিয়েছে, এই সময়ই পুলিশ সিয়াকে নিজের বাড়িতে নিয়ে এলে বেরনোর সময় বাইরে জমায়েত সংবাদমাধ্যমের উদ্দেশে মধ্যমা দেখালেন তিনি। যা প্রচলিত একটি অশ্লীল ভঙ্গিমা। ১৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসছেন সিয়া। তদন্তের জন্য তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল পুলিশ। সিয়ার পরনে ছিল কালো টি-শার্ট। মুখ ঢাকা ছিল ওড়নায়। চিত্রসাংবাদিকরা তাঁর ছবি তোলার চেষ্টা করছেন দেখতে পেয়েই তাঁদের মধ্যমা দেখান সিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement