shono
Advertisement
SpiceJet Flight Delays

‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর

সূত্রের খবর, দুই বিমানের যাত্রীরাই বিমানবন্দরে বিক্ষোভ দেখান। সেখানে অবস্থান কর্মসূচি করেন তাঁরা। কেউ কেউ আবার বিমান সংস্থার কর্মীদের উপর চড়াও হন বলেও খবর।  যাত্রীদের দাবি, তাঁদের অভিযোগ শোনার জন্য প্রথম দিকে স্পাইসজেটের কোনও কর্মী সেখানে উপস্থিত ছিলেন না।
Published By: Subhodeep MullickPosted: 03:00 PM Sep 15, 2026Updated: 03:23 PM Sep 15, 2026

পরপর স্পাইসজেটের বিমানে (SpiceJet Flight) বিভ্রাট। প্রায় ২৪ ঘণ্টা দেরিতে রওনা দেয় দুবাইগামী দু’টি উড়ান। এমনই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি বিমানবন্দর। বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্লোগান দেন, ‘স্পাইসজেট চোর’, ‘স্পাইসজেট হায় হায়’।

Advertisement

জানা গিয়েছে, এসজি ৫১১১ বিমানটি সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটির সময় পরিবর্তন করে মঙ্গলবার সকাল ৯টা করা করা হয়। অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্পাইসজেটের আরও একটি বিমানের। কিন্তু সেটিরও সময় পরিবর্তন করে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট করা হয়। স্পাইসজেটের এক মুখ জানিয়েছেন, পরিচালনগত কারণে এসজি ৫১১১ ও এসজি ৫১০৫ বিমান দু’টির সময়সূচিতে বদল আনা হয়েছে। গোটা ঘটনায় তিনি দুঃখপ্রকাশও করেন। তবে নয়া সময়সূচি অনুযায়ী বিমান দু’টি রওনা দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্রের খবর, দুই বিমানের যাত্রীরাই বিমানবন্দরে বিক্ষোভ দেখান। সেখানে অবস্থান কর্মসূচি করেন তাঁরা। কেউ কেউ আবার বিমান সংস্থার কর্মীদের উপর চড়াও হন বলেও খবর।  যাত্রীদের দাবি, তাঁদের অভিযোগ শোনার জন্য প্রথম দিকে স্পাইসজেটের কোনও কর্মী সেখানে উপস্থিত ছিলেন না। পরে বিমানবন্দরের কর্মীরা এগিয়ে আসেন এবং যাত্রীদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, তাঁদের জন্য বিশ্রামেরও ব্যবস্থা করেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement