shono
Advertisement
Sunetra Pawar

জল্পনার অবসান! অজিতহীন এনসিপির হাল ধরছেন স্ত্রী সুনেত্রা

বৃহস্পতিবার এনসিপির জাতীয় সভাপতি হিসাবে সুনেত্রার নামেই সিলমোহর পড়েছে। প্রবীণ এনসিপি নেতা প্রফুল প্যাটেল প্রথম খবরটি প্রকাশ্যে আনেন। দায়িত্ব পাওয়ার পর সুনেত্রা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘মহারাষ্ট্রের উন্নয়নের প্রতি অজিত পওয়ারের আজীবন প্রতিশ্রুতি এবং জনগণের প্রতি আমার অক্লান্ত পরিশ্রম আমাকে সর্বদা পথ দেখাবে।’
Published By: Subhodeep MullickPosted: 07:54 PM Feb 26, 2026Updated: 07:54 PM Feb 26, 2026

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পওয়ার। তাঁর মৃত্যুর পর ‘অভিভাবকহীন’ হয়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে এনসিপি-র হাল কে ধরবেন, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে মহরাষ্ট্রের রাজনীতিতে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। অজিতহীন এনসিপির হাল ধরছেন স্ত্রী সুনেত্রা পওয়ার।

Advertisement

বৃহস্পতিবার এনসিপির জাতীয় সভাপতি হিসাবে সুনেত্রার নামেই সিলমোহর পড়েছে। প্রবীণ এনসিপি নেতা প্রফুল প্যাটেল প্রথম খবরটি প্রকাশ্যে আনেন। দায়িত্ব পাওয়ার পর সুনেত্রা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘মহারাষ্ট্রের উন্নয়নের প্রতি অজিত পওয়ারের আজীবন প্রতিশ্রুতি এবং জনগণের প্রতি আমার অক্লান্ত পরিশ্রম আমাকে সর্বদা পথ দেখাবে।’ তিনি আরও বলেন, "আমি তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চাই। কৃষক, মহিলা, যুব এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।" 

উল্লেখ্য, ২৮ জানুয়ারি সকাল ৮টা নাগাদ বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল অজিতের বিমানটি। যাত্রার প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল। ১০ মিনিটের মধ্যেই বিমানটি প্রায় ছ’কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায় এবং তার গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৩৬ কিলোমিটার। উড়ানের ২৪ মিনিট পর কিছু সময়ের জন্য বিমানটি নজরদারি সঙ্কেত পাঠানো বন্ধ করে দিয়েছিল। কয়েক মিনিট পরে আবার সেই সঙ্কেত ফিরে এলেও সকাল ৮টা ৪৩ মিনিটে বিমানটি পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। ওই সময়েই ঘটে দুর্ঘটনা। ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানের উচ্চতা নেমে এসেছিল প্রায় ১০১৬ মিটারে এবং গতি ছিল ঘণ্টায় প্রায় ২৩৭ কিলোমিটার, যা অবতরণের সময় স্বাভাবিক বলে ধরা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement