shono
Advertisement

Breaking News

Delhi

টেক অফের সময় ইঞ্জিন বিপর্যয়, লাগল আগুন! দিল্লিতে ভয়ংকর বিমান দুর্ঘটনায় আহত ৬

শনিবার রাতে বিমানটির দিল্লি থেকে সুইৎজারল্যান্ডের জুরিখের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। রাত ১টা ৮মিনিট নাগাদ টেক অফের কয়েক সেকেন্ড আগেই আচমকা বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই তাতে আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি টেক অফ বাতিল করেন পাইলট। যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যান বিমানকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলও।
Published By: Subhodeep MullickPosted: 11:47 AM Apr 26, 2026Updated: 12:23 PM Apr 26, 2026

দিল্লিতে ভয়ংকর বিমান দুর্ঘটনা। টেক অফের সময় ইঞ্জিন বিপর্যয়ের শিকার সুইজ এয়ারের একটি উড়ান। এর জেরে প্রায় সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে।

Advertisement

শনিবার রাতে বিমানটির দিল্লি থেকে সুইৎজারল্যান্ডের জুরিখের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। রাত ১টা ৮মিনিট নাগাদ টেক অফের কয়েক সেকেন্ড আগেই আচমকা বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই তাতে আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি টেক অফ বাতিল করেন পাইলট। যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যান বিমানকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলও। তবে ঘটনায় আহত হয়েছেন ৬ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। বিমানটিতে ২২৮ জন যাত্রী এবং ৪ শিশু ছিলেন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বিমান সংস্থার তরফে।

একটি বিবৃতিতে সুইজ এয়ার জানিয়েছে, বলা বাহুল্য এধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগের। যাত্রীদের সঙ্গে আমরা যোগাযোগে রয়েছি। তাঁদের সবরকম সাহায্য করা হবে। গন্তব্যে পৌঁছনোর জন্য যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থাও হচ্ছে। দুর্ঘটনার কারণ খুঁজতে শীঘ্রই বিশেষজ্ঞদের একটি দিল্লিতে পৌঁছবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement