shono
Advertisement
Rajasthan

সোনা হাতাতে বৃদ্ধার গলা-পা কাটল দুষ্কৃতীরা, নৃশংস খুনের পর ৬.৫ লক্ষের গয়না লুট!

মঙ্গলবার জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিলেন কোদাই গ্রামের বাসিন্দা কমলা দেবী। তবে সন্ধ্যে হয়ে যাওয়ার পরও তিনি বাড়ি ফেরেননি। গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে উদ্ধার হয় বৃদ্ধার বীভৎস দেহ।
Published By: Amit Kumar DasPosted: 01:25 PM Feb 04, 2026Updated: 04:00 PM Feb 04, 2026

শরীরে লক্ষ লক্ষ টাকার গয়না। সেই গয়না হাতাতে নৃশংসভাবে হত্যা করা হল এক বৃদ্ধাকে। শরীর থেকে অলংকার খুলতে কাটা হল হাত-পা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে রাজস্থানের কোদাই এলাকায়। জানা গিয়েছে, ৬০ বছর বয়সি ওই বৃদ্ধার নাম কমলা দেবী। তাঁর শরীরে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার গয়না ছিল। তা হাতাতেই চলে এই নৃশংসতা।

Advertisement

মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিলেন কোদাই গ্রামের বাসিন্দা কমলা দেবী। তবে সন্ধ্যে হয়ে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তাঁর পরিবার। এই অবস্থায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বৃদ্ধাকে খুঁজতে বেরোয় তাঁর পরিবার। দীর্ঘ তল্লাশির পর গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে উদ্ধার হয় বৃদ্ধার বীভৎস দেহ। এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানায় মৃতের পরিবার। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, কমলা দেবীর সারা শরীরে সোনা ও রুপো মিলিয়ে প্রায় আড়াই কেজি গয়না ছিল। যার বাজার মূল্য অন্তত সাড়ে ৭ লক্ষ টাকা।

পুলিশের তরফে জানা গিয়েছে, জঙ্গলে বৃদ্ধাকে একা পেয়ে এবং তাঁর শরীরে এত গয়না দেখে তাঁকে হত্যার পরিকল্পনা করেছিল অপরাধী। গলা কেটে বৃদ্ধাকে হত্যার পর তাঁর শরীরের গয়না লুট করা হয়। বৃদ্ধার পায়ের গয়না খুলতে না পারার জন্য পা কেটে তা বের করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে যে বা যারা এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তাঁদের রেয়াত করা হবে না। এদিকে পরিবারের দাবি, কমলা দেবীর সারা শরীরে সোনা ও রুপো মিলিয়ে প্রায় আড়াই কেজি গয়না ছিল। যার বাজার মূল্য অন্তত সাড়ে ৭ লক্ষ টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement