লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূল কংগ্রেসের! সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কংগ্রেস-সহ বিরোধীদের সঙ্গে অনাস্তা প্রস্তাবে সই করবে পশ্চিমবঙ্গের শাসকদল। তৃণমূলের মতে, সংসদের কার্যপ্রণালী এবং বিরোধী দলের বক্তব্য তুলে ধরার সুযোগ নিয়ে তাদের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। সেই প্রেক্ষিতেই স্পিকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের সঙ্গে একযোগে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। সেখানে ফের লোকসভার স্পিকার ওম বিড়লার অপসারণের বিষয়ে বিরোধীরা সরব হবেন। ভবনের ভিতরে ও বাইরে জোর সওয়াল হবে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। প্রসঙ্গত, গত মাসে বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন কংগ্রেসের উদ্যোগে একাধিক বিরোধী দল একজোট হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসারণের দাবিতে নোটিস জমা দিয়েছিল। সংসদের নিয়ম অনুযায়ী, স্পিকারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থন প্রয়োজন হয়।
সংসদের দুই কক্ষেই বিরোধীদের কণ্ঠরোধ হচ্ছে বলে অভিযোগ। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের কথা বলতে দেন না বলে অভিযোগ তুলেছিলেন সাংসদরা। শুধু তাই নয়, স্পিকারের অপসারণ নিয়ে সরবও হন। গত মাসে বাজেট অধিবেশনের প্রথম পর্বে ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধীরা নোটিস জমা দিয়েছিল। সংসদের নিয়ম অনুযায়ী, স্পিকারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থন প্রয়োজন হয়। বিরোধীদের জমা দেওয়া ওই নোটিসে প্রায় ১১৮ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে। এবার সেখানেই সই করবেন তৃণমূল সাংসদরা। সংসদের কার্যপ্রণালী এবং বিরোধী দলের বক্তব্য তুলে ধরার সুযোগ নিয়ে তৃণমূল নেতৃত্বের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। সেই প্রেক্ষিতেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রশ্নে বিরোধী শিবিরের সঙ্গে একজোট হওয়া।
