নিজের ছেলের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ জানাতে থানায় গেলেন মা। তাঁর দাবি, নিজের তুতো বোনকে ধর্ষণ করেছে তাঁরই ছেলে। বিষয়টা জানাজানি হয়েছে মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পরে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত এখনও পলাতক। ঘটনা উত্তরপ্রদেশের।
জানা গিয়েছে, যোগীরাজ্যের ভিতুয়াউলি থানা এলাকার বাসিন্দা ওই পরিবার। অভিযুক্তর কাকিমা বাড়িতে থাকেন না। এই সুযোগে কাকা তাঁর নিজের মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। আর তাই অভিযুক্তর মা তাঁকে নিজের কাছে রেখেছিলেন। দাবি, তিনি বুঝতে পারেননি আড়ালে তাঁরই ছেলে কী কাণ্ড ঘটিয়ে চলেছে! অভিযোগ, ওই তরুণীকে প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত অভিযুক্ত। শেষপর্যন্ত তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি জানতে পেরে অভিযুক্তর মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তর মা তাঁকে নিজের কাছে রেখেছিলেন। দাবি, তিনি বুঝতে পারেননি আড়ালে তাঁরই ছেলে কী কাণ্ড ঘটিয়ে চলেছে! অভিযোগ, ওই তরুণীকে প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার করা অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণ করা হয়েছে। মামলা রুজু হয়েছে তাঁরই পুত্রের বিরুদ্ধে। জানা গিয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সে পলাতক। এমন এক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
