shono
Advertisement
PM Modi

'বিকশিত ভারত স্লোগান নয়, অঙ্গীকার', ইরান যুদ্ধের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে বার্তা মোদির

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে জ্বালানি, কৃষি, সার, বিমান চলাচল, নৌপরিবহন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রগুলি। শুক্রবার এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি এই আলোচনাকে “ফলপ্রসূ” বলে বর্ণনা করেছেন।
Published By: Kishore GhoshPosted: 09:35 AM May 22, 2026Updated: 09:41 AM May 22, 2026

'বিকশিত ভারত ২০৪৭' কোনও স্লোগান নয়, বরং একটি অঙ্গীকার। বৃহস্পতিবার প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলা মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে মোদির সভাপতিত্বে শাসনব্যবস্থার সংস্কার, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সরকারের দীর্ঘমেয়াদী ‘বিকশিত ভারত ২০৪৭’ সংকল্পের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

Advertisement

শুক্রবার এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি এই আলোচনাকে “ফলপ্রসূ” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বৈঠকে মন্ত্রীরা “সহজ জীবনযাত্রা” ও “ব্যবসায় স্বাচ্ছন্দ” রক্ষায় উন্নত ভারত গড়ার লক্ষ্যে সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন। মোদির কথায়, এগুলিই হল বিকশিত ভারতের স্বপ্ন। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন যে এই লক্ষ্যকে কেবল একটি স্লোগান হিসেবে ধরলে হবে না, বরং একটি অঙ্গীকার হিসেবে গণ্য করতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সেবা তীর্থে অনুষ্ঠিত হয় পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং অন্যান্য প্রতিমন্ত্রীদের বৈঠক। মনে করা হচ্ছে, এটি বছরের প্রথম পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। উল্লেখ্য, ক'দিন বাদেই তৃতীয় এনডিএ সরকারের দুই বছর পূর্তি হতে চলেছে। তার আগে সরকারের কর্মকাণ্ডের পর্যালোচনা হয় হাই প্রোফাইল বৈঠকটিতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশের অর্থনীতিতে যা চাপ তৈরি হচ্ছে, তা থেকে কীভাবে আমজনতাকে রক্ষা করা যায়, সেই বিষয়েও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে কথা বলেন মোদি। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে জ্বালানি, কৃষি, সার, বিমান চলাচল, নৌপরিবহন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement