shono
Advertisement
PM Narendra Modi

‘ছোট্ট বন্ধু’র সঙ্গে খেলায় মেতে মোদি, পোস্ট ভাইরাল হতেই কৌতূহল, কে এই খুদে?

সমাজমাধ্যমে ছবিটি নিজেই শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘৭ নম্বর লোক কল্যাণ মার্গে এক ছোট্ট বন্ধুর সঙ্গে।’ তার পরই কৌতূহল ছড়িয়ে পড়ে। কে এই খুদে? জানা গিয়েছে, শিশুটির নাম অশ্বিন কৃষ্ণ ওরফে ওমি। সে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়া কৃষ্ণের পুত্র এবং কেরলের অভিনেতা- রাজনীতিবিদ কৃষ্ণকুমারের নাতি।
Published By: Subhodeep MullickPosted: 03:59 PM Mar 22, 2026Updated: 03:59 PM Mar 22, 2026

দিল্লিতে নিজের বাসভবনে এক ‘ছোট্ট বন্ধু’র সঙ্গে খেলায় মেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সমাজমাধ্যমে এই ছবি ভাইরাল হতেই কৌতূহল দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। শুধু তা-ই নয়, ছবিটি ইতিমধ্যেই বহুবার শেয়ার হয়েছে।

Advertisement

সমাজমাধ্যমে ছবিটি নিজেই শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘৭ নম্বর লোক কল্যাণ মার্গে এক ছোট্ট বন্ধুর সঙ্গে।’ তার পরই কৌতূহল ছড়িয়ে পড়ে। কে এই খুদে? জানা গিয়েছে, শিশুটির নাম অশ্বিন কৃষ্ণ ওরফে ওমি। সে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়া কৃষ্ণের পুত্র এবং কেরলের অভিনেতা- রাজনীতিবিদ কৃষ্ণকুমারের নাতি। যাঁর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁরা মোদির সঙ্গে দেখা করতে আসেন।  

মোদির সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত দিয়াও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘ভক্ত হিসাবে এটা আমার জীবনের সেরা মুহূর্ত। এই এক ঘণ্টা সময় অসাধারণ কেটেছে। আমি এখনও যেন আচ্ছনের মধ্যে রয়েছি। আমি এবং আমার পরিবার এই দিনটির কথা কোনওদিন ভুলব না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement