shono
Advertisement
Indranil Khan

খাবারের গুণগত মান কেমন? পরীক্ষায় ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল

পেশায় চিকিৎসক ইন্দ্রনীল সম্প্রতি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখনও দপ্তর বন্টন হয়নি।
Published By: Kousik SinhaPosted: 04:20 PM Jun 07, 2026Updated: 06:18 PM Jun 07, 2026

'মা আহারে'র খাবার কি আদৌও খাওয়ার যোগ্য! গুণগত মান সব ঠিক আছে তো? আর তা খতিয়ে দেখতে আচমকাই বেহালার একটি 'মা আহার' স্টলে গেলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখার পাশাপাশি লাইনে দাঁড়িয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী। সেই ছবি সামনে আসতেই সাধুবাদ জানিয়েছে আমজনতা। কেমন লাগল খেয়ে? হাসিমুখে ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, পারফেক্ট রান্না। মশলা একদম পরিমীত।

Advertisement

রবিবাসরীয় দুপুরে বেহালা এলাকার একটি মা আহারে দুপুরের খাবার সারেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পেশায় চিকিৎসক ইন্দ্রনীল সম্প্রতি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখনও দপ্তর বন্টন হয়নি। রবিবার একটি রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। জানা যায়, সেই অনুষ্ঠান থেকে ফেরার পথেই জেমস লং সরণী ধারে থাকা একটি মা আহারের স্টল দেখে গাড়ি থামান মন্ত্রী। সেখানেই মাত্র ৫ টাকায় মধ্যাহ্নভোজ সারেন তিনি। মাত্র ৫ টাকায় এই খাবার মিললেও গুণমানে যে তা অতুলনীয় তা স্বীকার করে নিয়েছেন ইন্দ্রনীল। খাবার খেয়ে হাত ধুতে ধুতে তিনি জানান, ''৫ টাকার মাছভাতে যে চালটা দেওয়া হয়েছিল, বাড়িতে কিন্তু আমি সেটাই খাই।''

সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ নবান্ন থেকে ঘোষণা করেন মা ক্যান্টিন এর নতুন নাম হবে মা আহার। আগে ৫ টাকায় ডিম ভাত পাওয়া যেত। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই খাদ্য তালিকায় যুক্ত হয় মাছও। এখন থেকে মা আহারে দেওয়া হচ্ছে ভারতের সঙ্গে ভাত! দাম মাত্র ৫ টাকাই। পঞ্চায়েতমন্ত্রী এই প্রসঙ্গে আরও জানান, ”মা আহার নামে এই প্রকল্প চলবে। আগে ৩৯০টি স্থানে চলত এই নুন্যতম টাকার খাবার স্টল। ৫ টাকায় মিল দেওয়া হত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আরও ১১০টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। অর্থাৎ এখন মোট ৫০০টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে ৫ টাকার বিনিময়ে, জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তবে এদিন রাজ্যের মন্ত্রীকে একেবারে অন্য মুডে দেখে অনেকই বলছেন, এমনটাই তো হওয়া উচিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement