shono
Advertisement
DG

ডিজি সিদ্ধিনাথের মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল 'শাহী' মন্ত্রক, ভোটের পরও আইনশৃঙ্খলা নিয়ে চিন্তা?

আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর গ্রহণের কথা ছিল। তখনও ভোটপর্ব শেষ হবে না বঙ্গে।
Published By: Sucheta SenguptaPosted: 03:30 PM Apr 27, 2026Updated: 04:37 PM Apr 27, 2026

ভোটের মাঝেই কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নির্বাচন কমিশন নিযুক্ত পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার। ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটপর্বের মাঝে ডিজিপির মেয়াদ বাড়িয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। এপ্রিল নয়, আরও ৬মাস তাঁকে দায়িত্ব পালন করতে হবে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে শাহের মন্ত্রক। অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি থাকবেন সিদ্ধিনাথ গুপ্তা। আর এতেই আশঙ্কা, তাহলে কি রাজ্যে ভোট পরবর্তী অশান্তির আশঙ্কা করছে কমিশন? সেই কারণেই আইপিএসের অবসর পিছিয়ে দেওয়া হল?

Advertisement

এবার রাজ্যের ভোট অশান্তিবিহীন করতে নির্বাচন কমিশনের কড়াকড়ির শেষ নেই। অনেক আগে থেকেই পুলিশ প্রশাসনে রদবদল করে দেওয়া হয়। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে কয়েকদিনের মধ্যেই কমিশন তাঁকে সরিয়ে দেয়। ভোট আবহে নতুন করে ডিজির দায়িত্ব দেওয়া হয় আইপিএস সিদ্ধিনাথ গুপ্তাকে, যিনি আগে এ রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে আইপিএস সুপ্রতীম সরকারকে তামিলনাড়ুতে ভোটের ডিউটিতে পাঠানো হয়। তাঁর বদলে কলকাতা পুলিশ কমিশনার পদে বসানো হয় অজয় নন্দাকে। ভোটপর্ব না মেটা পর্যন্ত তাঁরাই কমিশন নিযুক্ত হিসেবে কার্যভার সামলাবেন। নিয়ম অনুযায়ী, তারপর ফের যাঁরা যে পদে ছিলেন, তাঁদের দায়িত্ব ফিরে পাবেন।

এই মুহূর্তে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেসময় ভোটপর্ব মিটবে না। তাই তাঁর কাজের মেয়াদ বাড়ানো হল আরও ৬ মাস। তবে শুধু এটিই কারণ নয়। বাংলার নির্বাচনী ইতিহাসে ভোট পরবর্তী হিংসা অবধারিত। এবার তাও যাতে না হয়, সেদিকে নজর কমিশনের। সেই লক্ষ্যেই কি সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ এতদিন বাড়ানো হল? তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement