shono
Advertisement
Census

এই প্রথম জনগণনায় সেলফ এনুমারেশনের সুযোগ, কীভাবে ফর্ম পূরণ? লাগবে কোন কোন নথি?

১ আগস্ট থেকে বাংলায় শুরু হবে জনগণনা। আগস্টের ১৫ তারিখ পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশনের সুযোগ।
Published By: Tiyasha SarkarPosted: 05:09 PM May 31, 2026Updated: 07:48 PM May 31, 2026

২০১১ সালে শেষবার জনগণনা হয়েছে বাংলায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন এবার বাংলায় হবে সেন্সাস। প্রক্রিয়া শুরু হবে ১ আগস্ট। চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। জানানো হয়েছে, আগস্টের ১৫ তারিখ পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশনের সুযোগ। অর্থাৎ নিজেরাই সেনসাসের জন্য তথ্য আপলোড করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে। চলুন আজ জেনে নেওয়া যাক, সেলফ এনুমারেশনে কী কী লাগবে।

Advertisement

  •  প্রথমেই চলে যান www.westbengal.census. gov.in - এই ওয়েবসাইটে।
  • মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • পরিবারের গৃহকর্তার নাম, সদস্যসংখ্যা, তাঁদের লিঙ্গ, বয়স, বৈবাহিক অবস্থা, আধার কার্ড ও অন্যান্য পরিচয় পত্রের তথ্য দিন।
  • আপনি যে বাড়িটিতে থাকেন, তাঁর বিস্তারিত বিবরণ দিতে হবে।
  • ফর্মে যাবতীয় নথি দেওয়ার পর সাবমিট করতে হবে। এরপর পাবেন 'Acknowledgment' বা রেফারেন্স নম্বর। সেটি যত্ন করে রেখে দিন।

এরপর সরকারের তরফে প্রতিনিধি যাবেন আপনার ঠিকানায়। যদি সেলফ এনুমারেশন করে থাকেন, তাহলে শুধু আইডিটি দিলেই আপনার যাবতীয় নথি পেয়ে যাবেন সরকারি আধিকারিক। এক্ষেত্রে তিনি আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড দেখতে চাইতে পারেন।

একনজরে দেখে নিন কোন কোন তথ্য লাগবে জনগণনায়

  • বাড়ির নম্বর (পুরসভা/স্থানীয় কর্তৃপক্ষ/সেন্সাস নম্বর)
  • মেঝে, দেওয়াল ও ছাদের নির্মাণসামগ্রী
  • বাড়ির ব্যবহার (বাসস্থান নাকি ভাড়া দেওয়া)
  • পরিবারের মোট সদস্য সংখ্যা
  • পরিবারের প্রধানের নাম
  • পরিবারের প্রধানের লিঙ্গ
  • গৃহকর্তার কাস্ট
  • বাড়ির মালিকানা কার নামে
  • মোট কক্ষ সংখ্যা
  • পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা
  • পানীয় জলের প্রধান উৎস
  • পানীয় জলের প্রাপ্যতা
  • আলোর প্রধান উৎস
  • শৌচাগারের সুবিধা আছে কি না
  • শৌচাগারের ধরন
  • বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা
  • স্নানঘরের সুবিধা
  • রান্নাঘর ও গ্যাস সংযোগ
  • রান্নার প্রধান জ্বালানি
  • টেলিভিশন
  • ইন্টারনেট
  • ল্যাপটপ/কম্পিউটার আছে কি না
  • ফোনের সংখ্যা
  • দু-চাকা গাড়ির সংখ্যা
  • তিন বা চারচাকা গাড়ির সংখ্যা
  • পরিবারের প্রধান খাদ্যশস্য
  • মোবাইল নম্বর (শুধুমাত্র সেনসাস যোগাযোগের জন্য)
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement