shono
Advertisement

ইলিয়ট রোডের বহুতলে আগুন, আতঙ্ক ছড়াল এলাকায়

হতাহতের কোনও খবর নেই। The post ইলিয়ট রোডের বহুতলে আগুন, আতঙ্ক ছড়াল এলাকায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Aug 25, 2018Updated: 05:59 PM Aug 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কশহরে ফের অগ্নিকাণ্ড। দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল পার্কস্ট্রিটের ইলিয়ট রোডে। শনিবার বিকেলে আচমকাই আগুন লাগে ৬৪ নম্বর ইলিয়ট রোডের দোতলা বাড়িতে। বাড়িটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়িটির মধ্যে বেশ কয়েকটি অফিস, কমপিউটার সেন্টারের পাশপাশি দু-একটি ফ্ল্যাটে লোকজনও বসবাস করেন। আগুনের খবর ছড়াতেই সবাই হুড়মুড়িয়ে বেরনোর চেষ্টা করেন। যে ঘরে আগুন লেগেছে সে ঘরেই তিনজন আটকে পড়েন। ততক্ষণে এলাকায় স্থানীয়দের ভিড় জমে যায়। পার্কস্ট্রিট থানায় খবর গেলে পুলিশও এসে পড়ে। তড়িঘড়ি আটকে পড়া তিন বাসিন্দাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছ’টি ইঞ্জিন। দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। তবে অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Advertisement

[চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে মদ্যপ ছাত্রদের তাণ্ডব, গ্রেপ্তার ৩]

দমকলের দাবি, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। বাড়িটির এসি মেশিন ব্লাস্ট করাতেই এই অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত তদন্ত রিপোর্ট অন্তত তাই বলছে। দমকলের ছ’টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল কর্মীরা আগুনের উৎসের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। পরে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে ইলিয়ট রোডের আগুন স্টিফেনকোর্টের স্মৃতিকে উসকে দিয়েছে।  পার্কস্ট্রিট-সহ আশপাশের এলাকার সব থানার ওসি ঘটনাস্থলে ছিলেন। পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। লাগোয়া রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে খানিকাট দূরে ভিড় করে রয়েছে উৎকণ্ঠিত জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্লাস্টের শব্দ পেয়েই তাঁরা ছুটে এসে আগুন দেখতে পান। ওই বাড়িটিতে অন্যদিন প্রচুর লোকজন থাকে। কমপিউটার সেন্টারে থাকে থিকথিকে ভিড়। শনিবার হওয়ার কারণে লোকজন একটু কম ছিল। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। বাড়িটির দোতলা জুড়ে ছোট ছোট অফিস রয়েছে। অফিস কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো ফলস সিলিং বানিয়ে কাজের জায়গা তৈরি করে নিয়েছেন। এসি থেকে সম্ভবত সে সবেই আগুন লেগেছে। দোতলাটিতে থাকা অফিসের নথিপত্র প্রায় সম্পূর্ণই ভস্মীভূত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বোঝা যাচ্ছে না। বাড়িটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখবে দমকল।

[শিক্ষিকাদের নাচের ভিডিও ভাইরাল, কী উপদেশ দিলেন সংগীতা বন্দ্যোপাধ্যায়?]

The post ইলিয়ট রোডের বহুতলে আগুন, আতঙ্ক ছড়াল এলাকায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement