shono
Advertisement
GRSE

আত্মনির্ভরতায় ইতিহাস! নৌসেনার হাতে একসঙ্গে ৩ রণতরী তুলে দিল গার্ডেনরিচ

প্রজেক্ট ১৭এ-এর অধীনে তৈরি হয়েছে 'দুনাগিরি'। উন্নত যুদ্ধজাহাজটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। জিআরএসই দ্বারা নির্মিত চারটি নজরদারি জাহাজের মধ্যে সর্বশেষটি হল 'সংশোধক'। ভারতীয় নৌবাহিনীর নজরদারি জাহাজগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ সংযোজন।
Published By: Kishore GhoshPosted: 08:32 PM Mar 30, 2026Updated: 08:34 PM Mar 30, 2026

প্রতিরক্ষায় স্বদেশি প্রযুক্তিতেই ভরসা! কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস (জিআরএসই) লিমিটেডের আরও এক মাইলফলক। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) সোমবার দেশের নৌবাহিনীর হাতে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ— 'দুনাগিরি', 'সংশোধক' এবং 'অগ্র' তুলে দিল।

Advertisement

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই প্রথম একসঙ্গে নৌবাহিনীর জন্য একাধিক রণতরী নির্মাণ এবং হস্তান্তর করল। এর থেকে প্রমাণিত যে জিআরএসই-র নির্মাণ ক্ষমতা কতখানি বেড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধজাহাজ হস্তান্তর করে নিজেদের দক্ষতার প্রমাণ দিল কলকাতা তথা বাংলার গর্ব গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 'দুনাগিরি', 'সংশোধক' এবং 'অগ্র'-র মধ্য দিয়ে এই নিয়ে ১১৮টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলকে পৌঁছাল জিআরএসই। এর মধ্যে ৮০টি রণতরী ইতিমধ্যে সেনার হাতে তুলে দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, প্রজেক্ট ১৭এ-এর অধীনে তৈরি হয়েছে 'দুনাগিরি'। উন্নত যুদ্ধজাহাজটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। জিআরএসই দ্বারা নির্মিত চারটি নজরদারি জাহাজের মধ্যে সর্বশেষটি হল 'সংশোধক'। ভারতীয় নৌবাহিনীর নজরদারি জাহাজগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ সংযোজন। অন্যদিকে 'আগ্র' জিআরএসই দ্বারা নির্মিত আটটি ডুবোজাহাজ-বিধ্বংসী অগভীর জলযানের (এএসডব্লিউ-এসডব্লিউসি) অন্যতম। বলা বাহুল এই জাহাজগুলির সংযোজনে শক্তি বাড়বে ভারতীয় নৌসেনার। অন্যদিকে পাকিস্তান ও চিনের মতো শত্রু দেশগুলি শঙ্কিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement