shono
Advertisement
International Women's Day

'আসল শক্তি মহিলারাই', নারী দিবসে বাংলার নারী ক্ষমতায়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা অভিষেকের

অভিষেকের মতে, নারী ক্ষমতায়নের মাধ্যমেই সমাজ লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পথে এগোবে।
Published By: Sucheta SenguptaPosted: 02:41 PM Mar 08, 2026Updated: 02:41 PM Mar 08, 2026

চারপাশে আন্তর্জাতিক নারী দিবসের জমজমাট উদযাপন। সোশাল মিডিয়া থেকে বিভিন্ন সামাজিক জমায়েতে শুভেচ্ছা, অনুষ্ঠানের বন্যা। বাংলায় কিন্তু এই নারী দিবস শুধু আজকের দিন অর্থাৎ ৮ মার্চেই সীমাবদ্ধ নেই। বঙ্গ সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে নারীর প্রতি শ্রদ্ধানুভব মিশে রয়েছে। বাংলার মাটির আসল শক্তি নারীরাই। এভাবেই এক্স হ্যান্ডল পোস্টে নারীদিবসের শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টে তাঁর আরও মত, নারী ক্ষমতায়নের মাধ্যমেই সমাজ লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পথে এগোবে।

Advertisement

সম্প্রতি তৃণমূলের তরফে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি নিজে সমকামী এবং দীর্ঘদিন ধরে লিঙ্গসাম্য নিয়ে লড়াই করছেন। এমন এক প্রতিনিধিকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়ে রাজ্যের শাসকদল বিশেষ প্রগতির বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন নারীদিবসের শুভেচ্ছাবার্তায় অভিষেকের পোস্টেও মিলল তার ইঙ্গিত। পোস্টে তিনি লিখেছেন, 'যে নারীরা আমাদের জীবন গড়ে দিয়েছেন, তাঁদের প্রতি আজ, আন্তর্জাতিক নারীদিবসে জানাই শ্রদ্ধা, সম্মান। বঙ্গে নারীর প্রতি এই সম্মান প্রতীকী নয়, এটা বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। আমরা মা দুর্গার পুজো করি ঘরের মেয়ে হিসেবে। আমার মাতৃভূমিকে বলি - বাংলা মা।'

২০১১ সালে বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকে শাসনভার এক মহিলার কাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গুরুদায়িত্বের কথা মনে করিয়ে অভিষেক লেখেন, 'গত ১৫ বছর ধরে এক নারীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। তিনি গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন, সুযোগ্য নেতৃত্ব কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান, সুযোগ আর ক্ষমতা দিয়েছেন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে।' তাঁর আরও বক্তব্য, 'বাংলার আসল শক্তি নারীরাই, যাঁদের অবদান, সাহস আর অনুপ্রেরণা আমাদের আরও শক্তিশালী করে, সামাজিক সাম্যপ্রতিষ্ঠার পথে এগিয়ে দেয়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement