shono
Advertisement
IT Raid

নিশানায় মমতা! তৃণমূল নেত্রীর প্রস্তাবকের বাড়িতে এবার আয়কর তল্লাশি

ভবানীপুর এডুকেশন সোসাইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ।
Published By: Sucheta SenguptaPosted: 03:24 PM Apr 17, 2026Updated: 04:53 PM Apr 17, 2026

বঙ্গভোটের সপ্তাহখানেক আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিশানায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়! শুক্রবার গোটা শহরে আয়কর দপ্তরের তল্লাশি (IT Raid) চলছে। তারই মধ্যে তাৎপর্যপূর্ণ খবর, ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর মনোনয়নে যাঁরা প্রস্তাবক ছিলেন, তাঁদেরই একজনের বাড়িতে হানা দিয়েছে দিল্লির আয়কর দপ্তরের আধিকারিকরা। মিরাজ শাহ নামে ওই ব্যক্তির এলগিন রোডের বাড়িতে চলছে তল্লাশি। এনিয়ে যথেষ্ট ক্ষোভ শাসক শিবিরে। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এর তীব্র নিন্দা করে বলেন, ‘‘এভাবে নির্দিষ্ট কয়েকজনের বাড়িতে তল্লাশি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।''

Advertisement

ভবানীপুর এডুকেশন সোসাইটি নামে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার অধ্যক্ষ, মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। তিনি ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ৬ জনের মধ্যে অন্যতম প্রস্তাবকও তিনি। এছাড়া মিরাজ শাহর বিবিধ পরিচয় রয়েছে। তিনি ভবানীপুরে গুজরাটি সংগঠনের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বরাবর খুব ভালো সম্পর্ক।

জানা গিয়েছে, ভবানীপুর এডুকেশন সোসাইটি নামে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার অধ্যক্ষ, মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। তিনি ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ৬ জনের মধ্যে অন্যতম প্রস্তাবকও তিনি। এছাড়া মিরাজ শাহর বিবিধ পরিচয় রয়েছে। তিনি ভবানীপুরে গুজরাটি সংগঠনের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বরাবর খুব ভালো সম্পর্ক। গত ৮ এপ্রিল তৃণমূল নেত্রী যখন মনোনয়ন পেশ করেন, সেসময় তাঁর পাশেই ছিলেন মিরাজ শাহ। 

সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ এলগিন রোডে মিরাজের বাড়িতে আচমকাই হানা দেয় আয়কর বিভাগ (IT Raid)। আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মিরাজের আপ্ত সহায়ক ও বাড়ির অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রসঙ্গে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী চিরঞ্জিত দত্ত জানিয়েছেন, ''আমি আয়কর হানা নিয়ে কিছুই জানতাম না। জওয়ানদের জিজ্ঞেস করে জানতে পারি, অফিসাররা স্যরের সঙ্গে কথা বলতে এসেছেন। এখানে স্যরের পুরো পরিবার থাকে। এটা সেই ১৯৪১ সালের বাড়ি। এর বেশি  কিছু জানি না।''

আয়কর বিভাগ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে মূলত জমি দুর্নীতি মামলা রয়েছে। বিতর্কিত  জমি কিনে ভুয়ো দলিল তৈরির অভিযোগের তদন্ত করতে এদিন মিরাজের বাড়িতে পৌঁছন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে ভোটের মুখে তাঁর বাড়িতে এভাবে কেন্দ্রীয় তদন্তকারীদের হানায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠছে। এনিয়ে তৃণমূল শিবিরে অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement