shono
Advertisement

Breaking News

Illegal constructions

শহরে চিহ্নিত ৩০০০ বেআইনি নির্মাণ! পুরসভার নজরে 'রেড জোন' কোন কোন এলাকা?

কলকাতা পুরসভার ৬ বরো এলাকার মধ্যে বেলেঘাটা, ট্যাংরা, তিলজলা, বড়বাজার, তপসিয়া, কসবা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, কাশীপুর, চিৎপুরের মতো এলাকাতেই বেশিরভাগ বেআইনি নির্মাণ হয়েছে।
Published By: Arpita MondalPosted: 12:18 PM May 31, 2026Updated: 12:26 PM May 31, 2026

সংখ্যাটা এক, দুই নয়। শহরজুড়ে প্রায় ৩ হাজার বেআইনি নির্মাণের চিহ্নিত করেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। পুরসভা সূত্রে খবর, এর মধ্যে হাজার খানের নির্মাণ এমনভাবে হয়েছে, যাদের বেআইনি অংশ যে কোনও সময় ভাঙা হতে পারে। ইএম বাইপাস লাগোয়া এলাকাজুড়ে গড়িয়ে উঠেছে বহু বেআইনি নির্মাণ!

Advertisement

কলকাতা পুরসভার ৬ বরো এলাকার মধ্যে বেলেঘাটা, ট্যাংরা, তিলজলা, বড়বাজার, তপসিয়া, কসবা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, কাশীপুর, চিৎপুরের মতো এলাকাতেই বেশিরভাগ বেআইনি নির্মাণ হয়েছে। এর মধ্যে কিছু এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করেছে পুরসভার বিল্ডিং বিভাগ।

কলকাতা পুরসভার ৬ বরো এলাকার মধ্যে বেলেঘাটা, ট্যাংরা, তিলজলা, বড়বাজার, তপসিয়া, কসবা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, কাশীপুর, চিৎপুরের মতো এলাকাতেই বেশিরভাগ বেআইনি নির্মাণ হয়েছে। এর মধ্যে কিছু এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করেছে পুরসভার বিল্ডিং বিভাগ। তদন্তে পুর আধিকারিকরা জানতে পেরেছেন, স্থানীয় প্রোমোটার ও সিন্ডিকেট চক্রের মদতেই বেআইনি নির্মাণের রমরমা হয়েছে শহরজুড়ে।

পুরসভার বিল্ডিং বিভাগ বলছে, 'রেড জোন' হিসেবে চিহ্নিত এলাকায় ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। সূত্রের খবর, বেআইনি নির্মাণের আড়ালে বহু তৃণমূল নেতার নামও উঠে আসছে বলে জানা গিয়েছে।

পুরসভা সূত্রে খবর, কোনও প্রোমোটার বা নির্মাণকারী সংস্থা যদি পুরসভা থেকে 'জি প্লাস ফোর' বিল্ডিং তৈরির প্ল্যানের অনুমোদন নিয়ে পরে সেখানে 'ডি প্লাস ফাইভ' নির্মাণ করে। তা হলে সেই অতিরক্তি 'বেআইনি' ফ্লোর থেকে বাড়তি লাভের সুযোগ যেমন থাকে, ঠিক তেমনই বিল্ডিং তৈরির সামগ্রীও সরবরাহের ক্ষেত্রেও পরিমাণ অনেকটা বেড়ে যায়। লাভের টাকাই ভাগ বাটোয়ারা হয় সিন্ডিকেটে মধ্যে। পুরসভার বিল্ডিং বিভাগ বলছে, কলকাতার যে সমস্ট এলাকাগুলি বেআইনি নির্মাণের 'রেড জোন' হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই, সেই সমস্ত এলাকায় ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। সূত্রের খবর, বেআইনি নির্মাণের আড়ালে বহু তৃণমূল নেতার নামও উঠে আসছে বলে জানা গিয়েছে।

রাজ্যে পালাবদলের পর সরকার এখন বিজেপির। কলকাতা পুরসভা তৃণমূলের দখলে থাকলেও রাজ্য প্রশাসনের বার্তা মেনে পুর-প্রশাসকরা বেআইনি নির্মাণ চিহ্নিত করতে শহরজুড়ে নজরদারি চালাচ্ছেন। এই একমাসের মধ্যেই তিলজলা, বেলেঘাটা, কসবায় তৃণমূলের তাবড় তাবড় নেতাদের মদতে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণে চলেছে বুলডোজার অ্যাকশন। এখন দেখার পুরসভার 'রেড' তালিকায় থাকা কোন বেআইনি নির্মাণের গড়ায় বুলডোজারের চাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement