shono
Advertisement

Breaking News

Madhyamik Exam

ভোটের ফলাফলের পরই মাধ্যমিকের রেজাল্ট আউট, দিনক্ষণ জানাল পর্ষদ

এবছরের মাধ‌্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি, ৮৫ দিন বাদেই বেরচ্ছে প্রকাশিত হচ্ছে ফলাফল।
Published By: Sucheta SenguptaPosted: 09:03 PM Apr 17, 2026Updated: 09:05 PM Apr 17, 2026

রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরেই বেরবে মাধ‌্যমিকের রেজাল্ট। শুক্রবার মধ‌্যশিক্ষা পর্ষদের জানিয়েছে, আগামী ৮ মে এবছরের মাধ‌্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। তবে কখন ঘোষণা হবে, কটা থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পাবেন, তা জানানো হয়নি এখনও। ৮ মে-র আগে তা বিশদে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর। কখন, কোন ওয়েবসাইটে দেখা যাবে, তাও জানানো হবে।

Advertisement

শুক্রবার মধ‌্যশিক্ষা পর্ষদের জানিয়েছে, আগামী ৮ মে এবছরের মাধ‌্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে। তবে কখন ঘোষণা হবে, কটা থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পাবেন, তা জানানো হয়নি এখনও। ৮ মে-র আগে তা বিশদে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর। কখন, কোন ওয়েবসাইটে দেখা যাবে, তাও জানানো হবে।

সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ হয়। সেই ধারা এবারও অক্ষুণ্ণ রইল। মাধ‌্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। তারপর থেকে ঠিক ৮৫ দিন বাদেই বেরচ্ছে রেজাল্ট। এবছর প্রায় সাড়ে ন’লক্ষ পরীক্ষার্থী মাধ‌্যমিক পরীক্ষা দিয়েছিল। পর্ষদের এক আধিকারিক জানান, পরীক্ষার্থীদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলের মধ্যেই। ইতিমধ্যে শুরু হয়েছে পুনরায় নম্বর যাচাই করে দেখার কাজ।

আসলে পরীক্ষার পরপরই রাজ্যে ভোটের বাদ্যি বেজে যাওয়ায় শিক্ষকরা বিএলও হিসেবে নির্বাচনে কাজে যুক্ত হয়ে পড়েন। কেউ কেউ প্রার্থীও হন। ফলে সময়মতো তাঁরা খাতা দেখে জমা দিতে পারবেন কিনা, মাধ‌্যমিকের ফলপ্রকাশ সম্ভব হবে কি না, এসব নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। আশঙ্কা প্রকাশ করছিলেন পর্ষদের আধিকারিকরাই। যদিও মধ‌্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‌্যায় আগেই জানিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই ফলপ্রকাশ হবে। তাঁর কথাই অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। জানা গিয়েছে, যে শিক্ষকরা ভোটের প্রার্থী, তাঁরাও আগে খাতা দেখার কাজ শেষ করে তবে প্রচারে বেরিয়েছেন। এসবের জন্য সময়মতো ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement