shono
Advertisement
WB Government

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, ষাটোর্ধ্ব ২৪৩ আমলাকে সরাল রাজ্য সরকার

মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে ২৪৩ জন আধিকারীকদের নাম সামনে আনা হয়েছে। অর্থ, ভূমি থেকে একাধিক দপ্তরের বিভিন্ন কমিটি, একাধিক বোর্ডের মাথায় ছিলেন তাঁরা।
Published By: Subhankar PatraPosted: 06:38 PM May 12, 2026Updated: 06:38 PM May 12, 2026

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ষাটোর্ধ্ব আমলাদের 'পুনর্বাসন' দেওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার সেই আধিকারীকদের নাম প্রকাশ করা হল। মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে ২৪৩ জন আধিকারীকদের নাম সামনে আনা হয়েছে। তাঁরা অর্থ, ভূমি থেকে একাধিক দপ্তরের বিভিন্ন কমিটি, বোর্ডের মাথায় ছিলেন।

Advertisement

পূর্ববর্তী সরকারে ৬০ বছরের বেশি বহু আধিকারীককে বিভিন্ন কমিশন ও বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। মূলত তাঁদের চাকরিতে পুর্ননিয়োগ করা হয়েছিল। তাঁরা সমস্ত সরকারি  সুযোগ-সুবিধা পেতেন। অভিযোগ উঠেছে সাধারণত ‘পোস্ট অফ বেনিফিট’ বা পছন্দের লোকদের একাধিক সরকারি পোস্টে দায়িত্বে রাখা হত। জানা গিয়েছে, মোটা টাকা মাইনেও ছিল তাঁদের। পাশাপাশি যাওয়া-আসার জন্য সরকারী গাড়িও বরাদ্দ থাকত। মোটা টাকা সরকারি খাতে খরচ হত। সেই টাকা এবার থেকে সাশ্রয় হবে বলেও খবর।

তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গে নতুন রাজ্য সরকার তৈরির পর বড় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দেওয়ার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়। তাতেই দেখা যায়, ওই ষাটোর্ধ্ব আধিকারিকদের আর পদে রাখা হচ্ছে না। এ দিন আরও একটি নির্দেশিকা জারি করে সেই সব আধিকারিকদের সরিয়ে দেওয়া হল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement