shono
Advertisement

Breaking News

Surendranath College

টাকার পর সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে মিলল আগ্নেয়াস্ত্র! দুই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা পুলিশের

মঙ্গলবার পরিষ্কার করার জন্য ইউনিয়ন রুম খোলা হয়েছিল। সেই সময় ঘরের আলমারি থেকে দুটি বাক্স উদ্ধার করা হয়। বাক্স খুলতেই দেখা যায়, ভিতরে ১০০ ও ৫০০ টাকার বান্ডিল রয়েছে।
Published By: Kousik SinhaPosted: 12:52 PM Jun 03, 2026Updated: 02:24 PM Jun 03, 2026

বুধবারই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ (Surendranath College) থেকে ব্যাগভর্তি টাকা উদ্ধারের ঘটনা সামনে আসে। প্রকাশ্যে আসে একের পর কীর্তি! এবার কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। তল্লাশি চালানোর সময় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয় বলে খবর। এরপরেই মুচিপাড়ায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। কেন কলেজের একটা ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র রাখা হল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী দুই তৃণমূল নেতাকে জেরা করা হবে বলেও খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় কলেজের গর্ভনিং বডির সদস্য ছিলেন। পরিতোষ দত্ত তাঁর অন্যতম সহযোগী। তদন্তকারীদের দাবি, দেবাশিস এবং পরিতোষ যোগসাজস করে দিনের পর দিন ইউনিয়ন রুম বন্ধ করে রেখেছিল। এমনকী কলেজের একতলার একাধিক ঘর তালাবন্ধ করে রাখার পিছনেও দুজনের হাত ছিল বলে দাবি। শুধু তাই নয়, তালাবন্ধ করে রাখা ঘরগুলি দুই তৃণমূল নেতা নিজেদের কাজে লাগাতেন বলেও তদন্তে উঠে এসেছে বলে খবর। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে অভিযুক্ত দুজনকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ চালাবেন বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় কলেজের গর্ভনিং বডির সদস্য ছিলেন। পরিতোষ দত্ত তাঁর অন্যতম সহযোগী। তদন্তকারীদের দাবি, দেবাশিস এবং পরিতোষ যোগসাজস করে দিনের পর দিন ইউনিয়ন রুম বন্ধ করে রেখেছিল। এমনকী কলেজের একতলার একাধিক ঘর তালাবন্ধ করে রাখার পিছনেও দুজনের হাত ছিল বলে দাবি।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার পরিষ্কার করার জন্য ইউনিয়ন রুম খোলা হয়েছিল। সেই সময় ঘরের আলমারি থেকে দুটি বাক্স উদ্ধার করা হয়। বাক্স খুলতেই দেখা যায়, ভিতরে ১০০ ও ৫০০ টাকার বান্ডিল রয়েছে। এই টাকার বেশিরভাগই উঁই পোকায় খেয়েছে। এই কলেজে ভর্তি নিয়ে ভূরি ভূরি অভিযোগ রয়েছে! প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া টাকা কি ভর্তির? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুচিপাড়ার থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। সেই সময় ইউনিয়ন রুম থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় বাড়ি, কাউন্সিলরের পাটক্ষেত থেকে টাকা উদ্ধারের পর এবার কলেজের ইউনিয়ন রুমের আলমারির ভিতর থেকে টাকা উদ্ধার হল। সেই টাকা আবার উঁই পোকায় খাওয়া। কত টাকা থাকলে উঁইতে টাকা খায়? সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন ফান্ডে দেড় কোটি টাকা রয়েছে বলে আগেই জানিয়েছিলাম। এই সব টাকা গরিবের। ছেলে মেয়েদের ভর্তির টাকা। কোটি কোটি টাকার বিনিময়ে এই সব কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি করানো হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement