shono
Advertisement
Nirmal Dutta Arrest

বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, নির্মল দত্তের বিরুদ্ধে কী অভিযোগ?

বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গতকালই এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে।
Published By: Arpita MondalPosted: 03:05 PM Apr 15, 2026Updated: 05:14 PM Apr 15, 2026

ফের ভোটের মুখে ধরপাকড়। বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত (Nirmal Dutta Arrest)। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গতকালই এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। বিধাননগরের সিপি-র সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। নির্মল দত্তের স্ত্রী বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

Advertisement

প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে একটি সভায় বলতে শোনা যায়, "দত্তাবাদ এলাকার মানুষ কে, কোথায় ভোট দেয় আমরা জেনে যাব, আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে।" আর এই মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি।

উল্লেখ্য, ১৩ এপ্রিল সল্টলেকের একটি সভায় নির্মল দত্তের মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। প্রকাশ্য সভা থেকে হুমকির অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে একটি সভায় বলতে শোনা যায়, "দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব, আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে।" আর এই মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি।

ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। নির্মল দত্তের বিরুদ্ধে কমিশনেও অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপির অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা নির্মল দত্তকে। আজ বিধাননগর আদালতে পেশ করা হয় তাঁকে। ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও তৃণমূল নেতার অভিযোগ, "পুরোটাই বিজেপির চক্রান্ত। আমাকে ফাঁসানো হচ্ছে।" উল্লেখ্য, এর আগেও দত্তাবাদ এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ছিল নির্মল দত্তের বিরুদ্ধে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার