দুর্ঘটনা পিছু ছাড়ছে না নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের (NRS Hospital)। লিফট দুর্ঘটনার পর, ভাঙল চাঙড়। ৫ তলায় ক্রিটিকাল কেয়ার ইউনিটের (সিসিউ) ছাদের চাঙর ভেঙে পড়ে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। ১২ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। রোগী ও পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনার পর এই ওয়ার্ডে আপাতত রোগী ভর্তি বন্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে এনাস্থেশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান চিঠি দিয়েছে হাসপাতালের সুপারকে। চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।
শুক্রবার সকালে স্বাভাবিকগতিতেই চলছিল এনআরএস হাসপাতালের কাজ। হঠাৎ সিসিউর ছাদের চাঙড় ভেঙে পড়ে। ফেটে যায় সিসিউর মেঝেও। এই বিভাগে ভর্তি থাকা রোগীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বিভাগীয় প্রধান সুপারকে চিঠি দিয়েছেন। অবিলম্বে ওয়ার্ডটি পরিদর্শন করে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ গ্রহণ করার জন্য অনুরোধস করেছেন তিনি। সূত্রের খবর, সুপার চিঠি দিয়েছে পূর্ত দপ্তরকে। ইউনিটটি পুনরায় নিরাপদ ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যতক্ষণ না মেরামতির কাজ শেষ হবে।
উল্লেখ্য, গত আর জি কর হাসপাতালের লিফট বিকল হয়ে মারা যান দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন তিনি। একটা সময়ে ছেলে শৌচালয়ে যাওয়ার কথা বলে। সেই কারণে অরূপ ছেলে ও স্ত্রীকে নিয়ে শৌচালয়ে যাওয়ার জন্য লিফটে ওঠেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি আটকে যায়। বেশ কিছুক্ষণ লিফটের মধ্যেই আটকে থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে একটা সময় লিফটের গর্তে পড়ে যান অরূপের ছেলে ও স্ত্রী। অন্যদিকে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে পড়ে ঘষা খেয়ে মৃত্যু হয় অরূপের। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভেড়ে পড়ল চাঙড়।
