অবশেষে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের (SSC Counselling) সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আপাতত কয়েকটি বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে। প্রথমার্ধের কাউন্সেলিং শুরু হবে সকাল ১০.৩০ মিনিট থেকে। দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে কাউন্সেলিং শুরু হবে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। সেই সঙ্গে পরবর্তীতে অন্যান্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওইদিনই প্রকাশ হবে শূন্যপদের বিস্তারিত তালিকা।
এসএসসির সূচি অনুযায়ী, একইদিনে একই সময় তিনটি বিষয়ের পর্যন্ত কাউন্সেলিং রাখা হয়েছে। তবে এখনও ক্যাটেগরি-ভিত্তিক স্কুলের শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়নি।
২০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
এসএসসির তরফে জানানো হয়েছে, শুক্রবার শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে। প্রথম পর্বে যে বিষয়গুলির কাউন্সেলিং (SSC Counselling) শুরু হবে সেই বিষয়গুলি হল, অ্যান্ড্রোপলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি (বাংলা, হিন্দি, উর্দু), ফিজিক্যাল এডুকেশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময় ও নিয়ম মেনে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে। জরুরি নথি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা না দিলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর সুযোগ বাতিলও হতে পারে।
