shono
Advertisement
Bengal BJP

নজরে নবান্ন: বিজেপি বিধায়কদের পারফরম্যান্সে 'বিরক্ত' বিপ্লব দেব! ড্যামেজ কন্ট্রোলে আসরে শুভেন্দু

আজ মঙ্গলবার বিধানসভায় গিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিপ্লব দেব। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। চর্চা হয় বিধায়কদের পারফরম্যান্স নিয়েও। 
Published By: Kousik SinhaPosted: 07:08 PM Feb 03, 2026Updated: 08:26 PM Feb 03, 2026

আগামী কয়েকমাসের মধ্যেই বঙ্গ বিধানসভা ভোট। বাংলায় এসে বিধায়কদের টাস্ক বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। এমনকী পুনরায় টিকিট পাওয়ার ক্ষেত্রে আগামী দু'মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। কিন্তু ভোটের বাকি যেখানে কয়েকটা মাস, সেখানে বঙ্গ বিধায়কদের পারফরম্যান্সে 'বিরক্ত' কেন্দ্রীয় নির্বাচনী-সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। যদিও তা কোনও প্রকারে সামাল দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার বিধানসভায় গিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। চর্চা হয় বিধায়কদের পারফরম্যান্স নিয়েও। 

Advertisement

বিধানসভা ভোটের আগে বাংলায় 'ডেলি প্যাসেঞ্জারি' শুরু করে দিয়েছেন দিল্লির নেতারা। কখনও মোদি আবার কখনও শাহ, বাংলায় এসে দফায় দফায় সভা, বৈঠক সারছেন। রয়েছেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষকরাও। এর মধ্যেই এদিন বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিপ্লব দেব। যেখানে ত্রিপুরা থেকে বামদের উৎখাতের উদাহরণ দিয়ে এই রাজ্যের বিধায়কদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন তিনি।

দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব জানতে চান, বিধায়করা প্রবাস কর্মসূচি, ভোজন ও উঠোন বৈঠক কতটা করেছেন? খতিয়ে দেখেন বিধায়কদের পারফরম্যান্সও।

শুধু তাই নয়, দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব জানতে চান, বিধায়করা প্রবাস কর্মসূচি, ভোজন ও উঠোন বৈঠক কতটা করেছেন? খতিয়ে দেখেন বিধায়কদের পারফরম্যান্সও। কিন্তু দেখা যায়, অনেক বিধায়ক সব কাজ ঠিকমতো করতে পারেনি। অর্থাৎ বিধায়কদের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। যদিও যদিও তা সামাল দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিপ্লব দেব যেখানে হাত দেন, সেখানেই সোনা ফলে। এখানে কাজ করছেন। এখানে সাফল্য নিশ্চিত।

শুধু তাই নয়, এরপরে বঙ্গ 'দখলে' বিধায়কদের আগামী দায়িত্ব, কীভাবে কাজ করতে হবে, তা বুঝিয়ে দেন বিপ্লব। অন্যদিকে এদিন কেন্দ্রীয় নির্বাচনী-সহ পর্যবেক্ষক বিপ্লব দেব বলেন, তিন থেকে ৭৭ বিধায়ক হয়েছে বিজেপির। ত্রিপুরা তে যদি শূন্য থেকে ক্ষমতায় আসতে পারে তাহলে ৭৭ থেকে ১৭৭ হবে না কেন? বিধায়কদের মনোবল বাড়ানো, দলের প্রতি আরও একাগ্রতা বাড়ানোর চেষ্টা করেন বিপ্লব দেব। জানা গিয়েছে, এদিন বিধানসভায় প্রায় আধঘণ্টা ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এদিনের দীর্ঘ বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement