shono
Advertisement
Agnimitra Paul

পথচারীদের জায়গা আটকে কেন দোকান? ফুটপাথের ব্যবসায়ীদের ধমক অগ্নিমিত্রার! দিলেন বড় নির্দেশ

কী বললেন অগ্নিমিত্রা পাল?
Published By: Tiyasha SarkarPosted: 11:38 AM Jul 22, 2026Updated: 12:37 PM Jul 22, 2026

সাতসকালে অ্যাকশন মোডে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলেজস্ট্রিট ও পার্কস্ট্রিটের ফুটপাথের দোকানগুলো ঘুরে দেখেন তিনি। মালিকদের রীতিমতো ধমকও দেন। এরপরই তাঁর সাফ নির্দেশ, ফুটপাথে ২ টো লাইন করে দোকান করা যাবে না। পথচারীদের জন্য জায়গা ছেড়ে তবেই চালাতে হবে দোকান।

Advertisement

দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রায়শই সাতসকালে কলকাতায় সারপ্রাইজ ভিজিটে বের হন অগ্নিমিত্রা পাল। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। নিকাশি-সহ কোথায় কী সমস্যা, তা খতিয়ে দেখেন। বুধবার সকালে প্রথমে কলেজস্ট্রিট এলাকায় হানা দেন তিনি। ঘুরে দেখেন ফুটপাথের দোকানগুলো। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এরপর তিনি চলে যান ধর্মতলা, পার্কস্ট্রিট চত্বরে। সোজা হাজির হন ফুটপাতের খাবারের দোকানে। দেখা যায়, এক মহিলার দোকানে ঢোকেন তিনি। দেখেন, ফুটপাতের উপর তিনটি জায়গা করে দোকান চালাচ্ছেন তিনি। এতেই চটেন অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, যদি দুটি লাইন করে ফুটপাথে দোকান চালানো হয়, তাহলে পথচারীরা হাঁটবেন কোথা থেকে?

এরপরই পুলিশ কর্তাদের অগ্নিমিত্রা (Agnimitra Paul) সাফ নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে সব দোকান এক লাইনে আনতে হবে। পথচারীদের সমস্যায় ফেলে ব্যবসা করা যাবে না। এরপরই অগ্নিমিত্রা পাল বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে পুজোর আগে দোকান সরানো যাবে না। আমি কাউকে সরাব না। কিন্তু ফুটপাথ পুরোটা আটকে ব্যবসা করা যাবে না।"     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement