shono
Advertisement

Breaking News

Nexus 6P কেনার কথা ভাবছেন? এখনই পড়ুন এই প্রতিবেদন

সাবধান! The post Nexus 6P কেনার কথা ভাবছেন? এখনই পড়ুন এই প্রতিবেদন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 AM Nov 02, 2016Updated: 08:51 PM Nov 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি Nexus 6P স্মার্টফোন ব্যবহার করেন? 7.0 Nougat অ্যান্ড্রয়েড ফোনটি যদি আপনি ব্যবহার করেন বা এই ফোন কেনার ইচ্ছে থাকে আপনার, তবে এই প্রতিবেদন এখনই পড়ুন৷ সম্প্রতি Nexus 6P সম্পর্কে বেশ কিছু খারাপ ফিডব্যাক ফোনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন জাগিয়েছে ক্রেতাদের মনে৷

Advertisement

ক্রেতাদের তরফ থেকে জানানো হয়েছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ একেবারেই ভাল নয়৷ ফোনটি ফুলচার্জ দেওয়া থাকলেও খানিক ব্যবহার করলেই ফুরিয়ে যায় ফোনের চার্জ৷ যদিও গুগলের তরফ থেকে এ ধরনের অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটির বিষয়ে এই ধরনের কোনও অভিযোগ পর্যন্ত তারা পায়নি৷

জানা গিয়েছে, আগে মোবাইল ফোনটিতে এই ধরনের সমস্যা দেখা যেত না৷ কিন্তু ফোনটিতে যবে থেকে Nougat 7.0 আপডেট এসেছে তবে থেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন উপভোক্তারা৷

The post Nexus 6P কেনার কথা ভাবছেন? এখনই পড়ুন এই প্রতিবেদন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement