shono
Advertisement
Bengal Election 2026

ক্যানিংয়ে রাজনৈতিক সংঘর্ষ, আহত কর্মীকে নিয়ে এসপি অফিসে ধরনায় বিজেপি

ঘটনার প্রতিবাদে বারুইপুর পুলিশ থানার পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ধরনায় বসে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি ও আহতদের উন্নত চিকিৎসার দাবি জানায় বিজেপি।
Published By: Amit Kumar DasPosted: 11:45 PM Apr 29, 2026Updated: 02:47 PM Apr 30, 2026

দ্বিতীয় দফার ভোটে (Bengal Election 2026) রাজনৈতিক হিংসা ক্যানিংয়ে। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত হয়েছিলেন বিজেপি কর্মী। তাঁকে সঙ্গে নিয়েই বারুইপুরে পুলিশ সুপারের অফিসে ধরনায় বসলেন বিজেপি সমর্থকরা। অভিযুক্তদের গ্রেপ্তারি ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে চলে ধরনা। শেষে পুলিশের উদ্যোগে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহন চলাকালীন এই বিজেপি ও তৃণমূলের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। বিজেপির অভিযোগ, মটেরদীঘি এলাকার ২৫৭ নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনায় অন্তত ৫ জন বিজেপি কর্মী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তরফে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজেপির অভিযোগ, মটেরদীঘি এলাকার ২৫৭ নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের।

এই ঘটনার প্রতিবাদে বারুইপুর পুলিশ থানার পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ধরনায় বসে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি ও আহতদের উন্নত চিকিৎসার দাবি জানায় বিজেপি। এই ধরনায় অংশ নেন আহত দুই বিজেপি কর্মী বাপন মন্ডল ও সুমন হালদারও।

এই ঘটনায় তৎপর হয় পুলিশ। রাজু সিংহ গুরুতর আহত বিজেপি কর্মীকে পুলিশি সহায়তায় কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement