shono
Advertisement
Rahul Gandhi

একাধিক সভা বাতিলের পর অবশেষে মিলল অনুমতি, শহিদ মিনারে কর্মসূচি রাহুলের

এর আগে রানি রাসমনি রোড এবং ময়দানে রাহুল গান্ধীর সভায় পুলিশি অনুমতি না পাওয়ায় শেষবেলায় কর্মসূচি বাতিল করতে হয়।
Published By: Sucheta SenguptaPosted: 05:47 PM Apr 22, 2026Updated: 11:35 PM Apr 22, 2026

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) বাংলায় ২৯৪ আসনেই একা লড়ছে কংগ্রেস। এখানে প্রচারে আসছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে প্রথম দফার তিনটি আসনে প্রচার করে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে দ্বিতীয় দফার আগে কলকাতায় তাঁর জনসভা নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়। বারবার নানা জায়গায় তাঁর সভার অনুমতি পেতে সমস্যা হচ্ছিল। অবশেষে সেই বাধা কাটল। আগামী ২৫ এপ্রিল শহিদ মিনারে জনসভা করবেন রাহুল গান্ধী, মিলেছে সেনার অনুমতি। এছাড়া ২৪ তারিখ, শুক্রবার এখানে প্রচার করতে আসছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Advertisement

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৫ তারিখ, শনিবার দুপুরে শহিদ মিনারে জনসভা রয়েছে রাহুল গান্ধীর। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ জানিয়েছেন, এর আগে রানি রাসমনি রোড এবং ময়দানে রাহুল গান্ধীর সভায় পুলিশি অনুমতি না পাওয়ায় শেষবেলায় কর্মসূচি বাতিল করতে হয়। তবে এবার শহিদ মিনারে সভার অনুমতি দিয়েছে সেনাবাহিনী। তাই ২৫ তারিখ কলকাতায় প্রচার করবেন রাহুল।

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৫ তারিখ, শনিবার দুপুরে শহিদ মিনারে জনসভা রয়েছে রাহুল গান্ধীর। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ জানিয়েছেন, এর আগে রানি রাসমনি রোড এবং ময়দানে রাহুল গান্ধীর সভায় পুলিশি অনুমতি না পাওয়ায় শেষবেলায় কর্মসূচি বাতিল করতে হয়। তবে এবার শহিদ মিনারে সভার অনুমতি দিয়েছে সেনাবাহিনী। তাই ২৫ তারিখ কলকাতায় প্রচার করবেন রাহুল। তাঁর সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা ছাড়াও শ্রীরামপুরে রাহুল গান্ধীর কর্মসূচি রয়েছে। শ্রীরামপুর থেকে ছাব্বিশের লড়াইয়ে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সমর্থনেই রাহুলের সভা অথবা রোড শো করার কথা। কিন্তু এখনও সেখানকার কর্মসূচির অনুমোদন না মেলায় তা চূড়ান্ত হয়নি। রাহুল গান্ধী ছাড়াও অবশ্য বাংলায় ইতিমধ্যে ভোটপ্রচার করে গিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সাংসদ তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এবার দ্বিতীয় দফায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আসনগুলিতে হাত শিবিরের প্রার্থীদের হয়ে প্রচারে আসবেন রাহুল গান্ধী, অশোক গেহলটরা। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বিশ্লেষণ, ২৯৪ আসনের মধ্যে যে ক'টিতে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে, সেসব জায়গায় প্রচারে বেশি জোর দিচ্ছে প্রদেশ নেতৃত্ব। বাংলার ভোটকে পাখির চোখ করে রাহুল গান্ধীর নিশানায় বিজেপি। রাহুল গান্ধী বলেন, "বিজেপি ভোট চুরি করে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে ভোট চুরি করেছে বিজেপি। বাংলার সংস্কৃতি, ইতিহাস, ভাষার বিরুদ্ধে বিজেপি কাজ করে। ওরা সংবিধান ধ্বংস করে, আমরা রক্ষা করি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement