shono
Advertisement

Breaking News

WB Assembly Election 2026

প্রশিক্ষণে মুখ্যমন্ত্রীর ভিডিও নিয়ে আপত্তি! ভোটকর্মীকে বেধড়ক মার বিডিও অফিসের কর্মীদের

বিডিও জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এবার কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোটকর্মীরা।
Published By: Tiyasha SarkarPosted: 02:10 PM Mar 27, 2026Updated: 03:54 PM Mar 27, 2026

দুয়ারে ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। ইতিমধ্যেই ভোটের কাজ শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় চলছে ভোটকর্মীদের ট্রেনিং। সেই প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ভিডিও দেখানো নিয়েই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার রানাঘাট। এক ভোটকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে। বিডিওকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এবার কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোটকর্মীরা।

Advertisement

অভিযোগ, প্রশিক্ষণ শিবিরে জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভিডিও চলছিল। তা দেখে তিনি প্রথমে প্রতিবাদ করেন। তাঁর পাশে দাঁড়ান অন্য ভোটকর্মীরাও। অভিযোগ, এতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মচারী তাঁকে বেধড়ক মারধর করে। খুনের হুমকি দেয়।

ব্যাপারটা ঠিক কী? শুক্রবার নদিয়ার রানাঘাট দেবনাথ স্কুলে ভোটের প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন সৈকত দাস নামে এক সরকারি কর্মী। তাঁর অভিযোগ, প্রশিক্ষণ শিবিরে জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভিডিও চলছিল। তা দেখে তিনি প্রথমে প্রতিবাদ করেন। তাঁর পাশে দাঁড়ান অন্য ভোটকর্মীরাও। অভিযোগ, এতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মচারী তাঁকে বেধড়ক মারধর করে। খুনের হুমকি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এসডিও। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে।

আক্রান্ত ভোটকর্মীর দাবি, তিনি এই বিষয়টি বিডিওকে জানিয়েছিলেন কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সৈকতবাবু জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলে সরব হয়েছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement