shono
Advertisement
Abhishek Banerjee

'নাগরিকত্ব দেবে বলে নাম বাদ দিয়েছে', 'মতুয়াগড়' থেকে বিজেপিকে নিশানা অভিষেকের

সোমবার শেষবেলার প্রচারে রানাঘাট-সহ চার কেন্দ্রে প্রার্থীদের হয়ে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Published By: Sucheta SenguptaPosted: 03:11 PM Apr 27, 2026Updated: 05:32 PM Apr 27, 2026

দ্বিতীয় দফা ভোটের (WB Assembly Election 2026) আগে শেষপ্রচারে ব্যস্ততা একেবারে তুঙ্গে। বিকেল ৫টায় প্রচারের শেষ ঘণ্টা বেজে যাবে। তার মধ্যেই একাধিক জনসভা, রোড শো করেছেন তৃণমূল, বিজেপির শীর্ষ নেতারা। সোমবার সকাল থেকে রানাঘাট, গোঘাট, আরামবাগ-সহ চার জায়গায় জনসভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'মতুয়া'গড় রানাঘাটের প্রথম সভা থেকে বিজেপিকে নাগরিকত্ব, এসআইআর-সহ একের পর এক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন।

Advertisement

তাঁর বক্তব্য, ‘‘বিজেপি তো ২০১৯ সালে আশ্বাস দিয়েছিল, কেন্দ্রের সরকার ওই বছর ৩১ ডিসেম্বরের মধ্যে মতুয়াদের নাগরিকত্ব দেবে। এত বছর হয়ে গেল, এখনও নাগরিকত্ব আপনারা পাননি। এরপর এসআইআর হলো। কী দেখা গেল? নাগরিকত্ব তো দূরের কথা, বৈধ ভোটারদের নামই বাদ পড়েছে। আর সাংসদ শান্তনু ঠাকুর বলছেন, কিছু নাম বাদ গেলেও যায়-আসে না! এরা কি শত্রু নয়?''

মতুয়াদের উদ্দেশে অভিষেকের প্রশ্ন, বিজেপি যে কথা দিয়েছিল, ক্ষমতায় এলে মতুয়াদের সবাইকে নাগরিকত্ব দেবে, তা কি দিয়েছে? রানাঘাটের বিধায়ক ও সাংসদ বিজেপির হওয়া সত্ত্বেও কোনও উন্নয়ন হয়েছে কিনা, জানতে চান অভিষেক। এরপর তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসই একমাত্র মতুয়াদের নাগরিকত্বের জন্য লড়াই করছে। এবারের নির্বাচনে রানাঘাটের সবকটি আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি।

রানাঘাট উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও রানাঘাট দক্ষিণ - তিন কেন্দ্রের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বক্তব্য, ‘‘বিজেপি তো ২০১৯ সালে আশ্বাস দিয়েছিল, কেন্দ্রের সরকার ওই বছর ৩১ ডিসেম্বরের মধ্যে মতুয়াদের নাগরিকত্ব দেবে। এত বছর হয়ে গেল, এখনও নাগরিকত্ব আপনারা পাননি। এরপর এসআইআর হলো। কী দেখা গেল? নাগরিকত্ব তো দূরের কথা, বৈধ ভোটারদের নামই বাদ পড়েছে। আর সাংসদ শান্তনু ঠাকুর বলছেন, কিছু নাম বাদ গেলেও যায়-আসে না! এরা কি শত্রু নয়?'' ভোটারদের সতর্ক করে অভিষেক আরও বলেন, ‘‘ভোটের আর একদিন বাকি। দেখবেন এসময়ে ওরা (বিজেপি) এন্তারসে টাকা ছড়াবে। পদ্মব্রিগেডের কাছ থেকে টাকা নিয়ে নেবেন দরদাম করে, তারপর জোড়াফুলে ভোটটা দেবেন।''

এরপর তাঁর দাবি, ‘‘তৃণমূল কংগ্রেস একমাত্র মতুয়াদের নিয়ে কাজ করেছে, তাদের উন্নয়নের কথা বলেছে। মনে রাখবেন, বিজেপি আপনাদের কিছু করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই করবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা তৃণমূল প্রার্থীকে জেতান, আমরা পাকা বাড়ি বানিয়ে দেব বাংলা আবাস যোজনায়। সবার মাথার উপর ছাদ হবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement