shono
Advertisement
Bengal Election 2026

বাসন্তীতে বিজেপির প্রচার ঘিরে ধুন্ধুমার, আক্রান্ত ৮ পুলিশ কর্মী

পুলিশ গিয়ে প্রচারে বাধা দিলে অশান্তি চরমে ওঠে। আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মীরা।
Published By: Tiyasha SarkarPosted: 02:21 PM Mar 26, 2026Updated: 02:45 PM Mar 26, 2026

বিজেপির প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তীকে। অভিযোগ, বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রচারে বাধা দিলে অশান্তি চরমে ওঠে। এরপরই নতুন করে আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে জখম হন ৮ পুলিশকর্মী। যদিও এর সঙ্গে তাঁদের যোগ নেই বলেই দাবি তৃণমূলের। স্থানীয় নেতাদের কথায়, "বিজেপির বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।"

Advertisement

বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে তাঁদের সঙ্গে অশান্তি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, উর্দিধারীরা বিজেপিকে সাফ জানায়, তাঁরা প্রচার করতে পারবেন না। তাতে অশান্তি হতে পারে বলে জানান তাঁরা। এতেই চটে যান বিজেপির নেতা-কর্মীরা।

দুয়ারে বিধানসভা নির্বাচন (Bengal Election 2026)। নিজের এলাকায় প্রচারে ঝাঁপিয়েছেন সবদলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে তাঁদের সঙ্গে অশান্তি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, উর্দিধারীরা বিজেপিকে সাফ জানায়, তাঁরা প্রচার করতে পারবেন না। তাতে অশান্তি হতে পারে বলে জানান তাঁরা। এতেই চটে যান বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা সাফ জানান, প্রচার বন্ধ হবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে হামলা চালায় বিজেপির উপর। 

দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে ছুড়তে থাকে ইট। লাঠি নিয়ে চলে আক্রমণ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাসন্তী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন ৮ পুলিশ কর্মী। কোনওক্রমে ঘটনাস্থল ছেড়ে ভারত সেবাশ্রমে আশ্রয় নিয়েছেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement