shono
Advertisement
Pabitra Kar joins TMC

প্রার্থী তালিকা ঘোষণার মুখে চমক তৃণমূলের, দলে যোগ শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের নেতা পবিত্র করের

সম্ভবত ছাব্বিশের ভোটে নন্দীগ্রামে বিরোধী দলনেতার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন তাঁরই একদা 'বন্ধু' পবিত্র কর।
Published By: Sucheta SenguptaPosted: 01:07 PM Mar 17, 2026Updated: 02:12 PM Mar 17, 2026

প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক তৃণমূলে (TMC)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা পবিত্র কর (Pabitra Kar)। নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র বরাবর বিরোধী দলনেতার সঙ্গী হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি দু'জনের রাজনৈতিক পথ আলাদা হয়ে গিয়েছিল। জল্পনা চলছিল, পবিত্রবাবু আবারও তৃণমূলে ফিরবেন। জল্পনা সত্যি হল মঙ্গলবার সকালে। কলকাতাতেই 'ঘর ওয়াপসি' হল তাঁর। সম্ভবত ছাব্বিশের ভোটে (West Bengal Assembly Election) নন্দীগ্রামে বিরোধী দলনেতার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন তাঁরই একদা 'বন্ধু' পবিত্র কর।

Advertisement

সোমবারই 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-এ প্রকাশিত হয়েছিল, শুভেন্দুর দীর্ঘদিনের সঙ্গী পবিত্র কর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে পারেন। একুশের ভোটের আগে তিনি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, একুশে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্য কারিগর এই পবিত্র কর। তবে বছর খানেকের মধ্যে গেরুয়া শিবিরের প্রতি তাঁর মোহভঙ্গ হয়। রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। 

 

অভিষেককে ধন্যবাদ জানালেন পবিত্র কর। ছবি: এক্স হ্যান্ডল।

সোমবারই 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-এ প্রকাশিত হয়েছিল, শুভেন্দুর দীর্ঘদিনের সঙ্গী পবিত্র কর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে পারেন। একুশের ভোটের আগে তিনি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, একুশে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্য কারিগর এই পবিত্র কর। তবে বছর খানেকের মধ্যে গেরুয়া শিবিরের প্রতি তাঁর মোহভঙ্গ হয়। রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। যদিও বিরোধী দলনেতার সঙ্গে 'বন্ধুত্ব' ছিল অটুট।

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এই নন্দীগ্রাম থেকে ভোটযুদ্ধে লড়াই নিয়ে শুভেন্দু-পবিত্র সংঘাতে জড়ান। সেই থেকেই বয়ালের বাসিন্দা তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছিল বলে ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। এবার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার ঠিক আগে, মঙ্গলবার পবিত্র কর যোগ দিলেন শাসক শিবিরে। তাঁকে নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করলে তা বেশ খানিকটা চমক হবে নিঃসন্দেহে। আর সেখানে 'কাঁটা দিয়ে কাঁটা' তোলার নীতি গ্রহণ করবে শাসকদল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement