shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

বামেদের প্রথম প্রার্থী তালিকায় নেই সৃজন, প্রতীক উরের সঙ্গে বন্ধুত্বেই বাদ পড়ল নাম? মুখ খুললেন যুবনেতা

প্রতীক উরের দলবদলের সময় চর্চায় উঠে এসেছিল সৃজনের নাম।
Published By: Tiyasha SarkarPosted: 12:07 PM Mar 17, 2026Updated: 12:51 PM Mar 17, 2026

সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman) সঙ্গে বাম নেতা সৃজন ভট্টাচার্যেক (Srijan Bhattacharya) সম্পর্কের সমীকরণ সকলেরই জানা। শুধু রাজনীতি নয়, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। প্রতীক উরকে 'দাদা' সম্বোধন করেন সৃজন। ফলে তাঁর দলবদলের সময় চর্চায় উঠে এসেছিল সৃজনের নাম। শোনা যাচ্ছিল, তৃণমূলে যোগ দেবেন তিনিও। এসবের মাঝেই বাংলায় ভোটের (West Bengal Assembly Election) বাদ্যি বেজে গিয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। সেখানে দেখা যাচ্ছে, যাদবপুর তো নয়ই, এখনও পর্যন্ত কোনও আসনেই নাম নেই সৃজনের। তাতেই গুঞ্জন, প্রতীক উরের কারণেই তাঁর উপর ভরসা করতে পারছে না দল। সত্যিই কি তাই? মুখ খুললেন যুবনেতা সৃজন। সাফ জানালেন, দল যা দায়িত্ব দেবে তিনি সেটাই পালন করবেন।

Advertisement

প্রতীক উর রহমানের সঙ্গে এক মঞ্চে সৃজন ভট্টাচার্য।

মিটিং-মিছিল সর্বত্রই একসঙ্গে দেখা যেত প্রতীক উর ও সৃজনকে। একাধিক আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁরা। কিন্তু আচমকা ছন্দপতন হয়েছে। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে লালপার্টি ছেড়েছেন প্রতীক উর। তাতেই সৃজনও যে কোনও মুহূর্তে দল ছাড়তে পারে বলে জল্পনা তৈরি হয়। সৃজন বারবার জানিয়েছেন, তিনি বামপন্থাতেই বিশ্বাসী। তাঁর কোথাও যাওয়ার নেই। কিন্তু গুঞ্জন তাতে থামেনি। কারণ, প্রতীক উরের দলত্যাগ তাঁকে যে আঘাত দিয়েছিল, তা তাঁর চোখে মুখে ফুটে উঠেছিল। পরবর্তীতে বন্ধুসম 'দাদা' আহ্বান জানালে তিনি তা উপেক্ষা করতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। তারপর বেশ কিছুদিন পেরিয়েছে। একাংশের ধারণা ছিল, হয়তো এবারও সিপিএম যাদবপুরে প্রার্থী করবে সৃজনকেই। কিন্তু দেখা গেল, প্রথম দফার প্রার্থী তালিকাতেই নেই তিনি। তাতেই দলের সঙ্গে দূরত্ব নিয়ে কানাঘুষো শুরু হয়েছে নতুন করে।

যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ সৃজন। কেন প্রার্থী তালিকায় নাম নেই? তা নিয়ে সৃজনের যুক্তি, "সবাইকে ভোটা দাঁড়াতে হবে, বাধ্যবাধকতা আছে কি? সংগঠন আমাকে নির্দিষ্ট যে দায়িত্ব দিয়েছে, তা পালন করব। নির্বাচনের কাজে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করব বামপন্থী প্রার্থীদের জেতানোর।" উল্লেখ্য, সৃজন বর্তমানে এসএফআই-য়ের সাধারণ সম্পাদক। ফলে তাঁর পক্ষে এলাকায় সময় দেওয়া বেশ। সূত্রের খবর, সেই কারণেই মাস দু-তিনেক আগেই তিনি রাজ্য নেতৃত্বকে জানিয়ে রেখেছিলেন, তিনি বিধানসভায় প্রার্থী হতে চান না। সৃজনের যুক্তি, আংশিক সময় দিয়ে প্রার্থী হওয়া অনৈতিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement