shono
Advertisement
WB Assembly Election 2026

প্রচারে বাধা দিলে গ্রাম শ্মশান করে দেওয়ার হুমকি! এবার বিতর্কে ভাঙড়ের আইএসএফ নেতা

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই হুমকির ভিডিও।
Published By: Tiyasha SarkarPosted: 06:05 PM Apr 27, 2026Updated: 08:42 PM Apr 27, 2026

প্রচারে বাধা দিলে গ্রাম শ্মশান করে দেওয়ার হুমকি! এবার বিতর্কে ভাঙড়ের আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য অহিদুল ইসলাম। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই হুমকির ভিডিও। জানামাত্রই তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।

Advertisement

বিষয়টা ঠিক কী? অভিযোগ, আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য অহিদুল ইসলাম চিলেতলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই তিনি বলেন, "ভোটের প্রচারে বাধা বা পতাকা টাঙাতে বাধা পেলে গোটা গ্রাম 'শ্মশান করে দেওয়া' হবে।" ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চিলেতলা গ্রামের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভুগছেন। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে অভিযুক্তের তর্কাতর্কি চলছে তা দেখা যাচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।

এ বিষয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা বলেন, "বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।" উল্লেখ্য, ভোট শুরু হওয়ার আগেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ভাঙড়ে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। সংঘর্ষ লেগেই রয়েছে। তার মাধে আইএসএফ প্রার্থীর এহেন মন্তব্যে অশান্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement