রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আবহে বড় সিদ্ধান্ত কমিশনের। বাড়ল প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবজার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের ভাতা বাড়ানো হয়েছে। এই বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। দীর্ঘদিন পর এই সংশোধন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ২০১৪-২০১৬ সালের মধ্যে শেষবার বড়সড় সংশোধন ভাতা বেড়েছিল।
Advertisement
- প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজার দৈনিক ৩৫০ টাকা পেতেন। বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা।
- পোলিং অফিসাররা আগে দৈনিক ২৫০ টাকা পেতেন। এখন তাঁরা পাবেন ৪০০ টাকা।
- কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা দৈনিক ২৫০ টাকা পান। বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ টাকা।
- গ্রুপ ডি কর্মীরা দৈনিক ২০০ টাকা পেতেন। বেড়ে দাঁড়াল ৩৫০ টাকা।
- ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড, মনিটরিং সেলের দায়িত্বে থাকা কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছে। আগে দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পেতেন। এখন তাঁদের ২ হাজার থেকে ৩ হাজার টাকা দেওয়া হবে।
- মাইক্রো অবজার্ভারদের ভাতা দৈনিক ১ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা হয়েছে।
সিএপিএফ এবং আধিকারিকদের ভাতা:
- সিএপিএফ এবং আধিকারিকদের বেতনও বাড়ানো হয়েছে। ১৫ দিনের কম ডিউটিরত গেজেটেড অফিসারদের ভাতা ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার টাকা হয়েছে।
- ১৫ দিনের বেশি হলে সাপ্তাহিক ভাড়া ১ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা হয়েছে।
সাব অর্ডিনেট আধিকারিকদের ভাতা:
১৫ দিনের কম কর্তব্যরত কনস্টেবলদের ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা হয়েছে।
খাবার ভাতাতে বৃদ্ধি
- ভোটগ্রহণ ও গণনার দায়িত্বে থাকা কর্মীদের খাবার ভাতা ১৫০ টাকা বেড়ে ৫০০ টাকা হয়েছে।
- এছাড়া সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের ভাতা ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা হয়েছে।
ভোটকর্মীদের কাজে উৎসাহ দিতে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
