shono
Advertisement
WB Assembly Election 2026

মনোনয়নে বাদ ৪৭! নন্দীগ্রামে লড়বেন ১১ জন, বঙ্গে প্রথম দফার ভোটে মোট কত প্রার্থী?

স্ক্রুটিনি শেষে শুক্রবারই প্রথম দফার প্রার্থীদের পরিসংখ্যান দিয়েছে কমিশন। কোন কেন্দ্রে সবচেয়ে বেশি প্রার্থী জানেন?
Published By: Sucheta SenguptaPosted: 09:12 PM Apr 10, 2026Updated: 11:42 PM Apr 10, 2026

রাজ্যে প্রথম দফার ভোটের (WB Assembly Election 2026) বাকি আর সপ্তাহ দুই। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ বাংলার ১৫২টি আসনে ভোটগ্রহণ। তার আগে শুক্রবার স্ক্রুটিনির কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত হয়েছে প্রথম দফার প্রার্থী সংখ্যা। তাতে দেখা যাচ্ছে, ১৫২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন। প্রথম দফার ভোটে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১৫২৫ জন। স্ক্রুটিনির পর বাদ পড়েছেন ৪৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী উত্তর দিনাজপুরের করণদিঘি আসনে, মোট ১৫ জন। এছাড়া উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে রয়েছে নন্দীগ্রাম। এখানে ভোটের লড়াই হবে ১১ জনের মধ্যে।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, করণদিঘি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তার মধ্যে ২ জনের মনোনয়ন স্ক্রুটিনিতে বাতিল হয়েছে। ফলে এখন প্রতিন্দ্বন্দ্বিতা করবেন ১৫ জন। প্রার্থী হিসেবে এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মাথাভাঙা, ধূপগুড়ি, রায়গঞ্জ, রতুয়া, রানিনগর, দুর্গাপুর পশ্চিম - এই ছয় কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৪ জন। নন্দীগ্রামে ১১ জন প্রার্থীর পাশাপাশি তমলুক, শিলিগুড়ি ও পাণ্ডবেশ্বরেও একই সংখ্যক প্রার্থী লড়তে চলেছেন আগামী ২৩ এপ্রিলের ভোট ময়দানে।

সবচেয়ে কম প্রার্থীর সংখ্যা এগরা, চন্দ্রকোনা, শালবনি ও শালতোড়ায়। এই চার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাত্র ৬ জন। মূলস্রোতের রাজনৈতিক দলগুলির পাশাপাশি এবার বাংলার ভোটে নতুন করে অংশ নিচ্ছে হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি। তারা কমবেশি ২০০ আসনে লড়বে। সবমিলিয়ে, প্রথম দফার লড়াই বেশ জমজমাট হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement