shono
Advertisement
R G Kar

'সঞ্জয়ের ফাঁসি চাইনি', আর জি কর কাণ্ডে বিস্ফোরক অভয়ার মা

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট সিবিআইকে প্রয়োজন হলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফের জেরা করার অনুমতি দেয়। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সাজাপ্রাপ্ত অনেক কিছু জানে বলেই মনে হয়, তাই তদন্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হোক।
Published By: Subhankar PatraPosted: 08:34 AM Apr 11, 2026Updated: 09:06 AM Apr 11, 2026

হাই কোর্টের পর্যবেক্ষণের চব্বিশ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক অভয়ার মা। "সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি, কারণ ও-ই এই ষড়যন্ত্রের একমাত্র চাক্ষুষ সাক্ষী হতে পারে"-শুক্রবার সরাসরি এই দাবি করলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, "তড়িঘড়ি সাজা দিয়ে মুখ বন্ধ করে দিতে চেয়েছিল অনেকেই, যাতে বড় চক্র সামনে না আসে।” একই সঙ্গে রাজ্যের 'থ্রেট কালচার' ও প্রভাবশালীদের ভূমিকাতেও তোপ দাগেন তিনি।

Advertisement

এই বক্তব্যের ঠিক আগের দিনই, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট সিবিআইকে প্রয়োজন হলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফের জেরা করার অনুমতি দেয়। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সাজাপ্রাপ্ত অনেক কিছু জানে বলেই মনে হয়, তাই তদন্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হোক। সন্দেহভাজন যে কাউকে জেরা করার ছাড়পত্রও দেওয়া হয়েছে।

পাশাপাশি পরিবারের জমা দেওয়া ডিএনএ প্রোফাইল ও অডিও রেকর্ড খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১২ মে। হাই কোর্টের এই পর্যবেক্ষণের আবহেই রত্না দেবনাথের বক্তব্যকে ঘিরে তদন্তের দিক নিয়ে নতুন করে জোরালো হয়েছে একাধিক প্রশ্ন। আবেগে ভেঙে পড়ে এদিন রত্নাদেবী আরও বলেন, "আজ হয়তো মেয়ের এমডি শেষ হতো, সংসার গড়ত। এখন শুধু স্মৃতি। ও আর কোনওদিন আমাকে ডাকবে না।” সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, "আমি শুধু নিজের মেয়ের জন্য নয়, আগামী প্রজন্মের ন্যায়বিচারের জন্য লড়ছি।” পাশাপাশি রাজ্যের 'থ্রেট কালচার' ও প্রভাবশালীদের ভূমিকা নিয়েও তোপ দাগেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement