shono
Advertisement
West Bengal Assembly Election

'মেদিনীপুরের দায়িত্ব দেব অভিষেককেই', অধিকারী পরিবারকে উৎখাতের ডাক দিয়ে বললেন মমতা

মঙ্গলবার হলদিয়ার সভা থেকে সেই অধিকারী পরিবারকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 03:45 PM Apr 21, 2026Updated: 04:05 PM Apr 21, 2026

মেদিনীপুর, মূলত পূর্ব মেদিনীপুরের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পর্ক অত্যন্ত গভীর। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। একদা যাঁদের চোখ বন্ধ করে ভরসা করেছিলেন সেই অধিকারী পরিবারই এখন মমতার বিরোধী। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে সেই অধিকারী পরিবারকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে মেদিনীপুরের দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই (Abhishek Banerjee) দেবেন বলে জানিয়ে অধিকারী পরিবারকে উৎখাতের ডাক দিলেন তিনি। 

Advertisement

তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ছিল কাঁথির অধিকারী পরিবার। শিশির অধিকারী ও তাঁর ২ ছেলে শুভেন্দু ও দিব্যেন্দুও দলের হয়ে লড়াই করেছেন দীর্ঘদিন। সাংসদ, বিধায়ক হয়েছেন। মন্ত্রিত্বও সামলেছেন। সর্বপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তাঁরা। কিন্তু আচমকাই ছবিটা বদলে গিয়েছে ২০২০ সালে। যাবতীয় পদ ত্যাগ করে বিজেপিতে যোগ দেন শিশিরপুত্র শুভেন্দু। তারপর ধীরে ধীরে অধিকারী পরিবারের সকলেই পদ্মশিবিরে নাম লিখিয়েছেন। প্রকাশ্যে বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ও তৃণমূলকে। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই করেছেন। তারপর পেরিয়েছে ৫ বছর। দুয়ারে আবার বিধানসভা নির্বাচন।

মঙ্গলবার হলদিয়ায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে গিয়ে নাম না করে সেই অধিকারী পরিবারকে তুলোধোনা করলেন মমতা। তিনি বলেন, "নীলবাতি, লালবাতি লাগিয়ে গাড়িতে সবাই ঘুরছে। তোমাদের এত অহংকার! একভাই এমপি, একভাই এমএলএ, পুরো পরিবারকে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি।" এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধিকারী পরিবারের ক্ষোভের কথা বলেন মমতা। বলেন, "ওর উপর কিসের এত রাগ? আমি বলে যাচ্ছি, আমাগীদিনে মেদিনীপুরের দায়িত্ব পাবে অভিষেকই।" বুঝিয়ে দিলেন, ধীরে ধীরে ব্যাটন সেনাপতির হাতেই দেবেন তিনি। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, অধিকারী পরিবারকে উৎখাত করবেনই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement