shono
Advertisement
Mahua Moitra

তৃণমূলের পাশে দাঁড়াতে স্রেফ একটা মিসড কল! ভিডিও বার্তায় সমর্থকদের কী জানালেন মহুয়া মৈত্র?

এই মিসড কল ক্যাম্পেইনের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করা হবে বলে খবর। তার ভিত্তিতে দলের তরফে যোগাযোগ করা হতে পারে সমর্থকদের সঙ্গে।
Published By: Tiyasha SarkarPosted: 12:02 PM Apr 09, 2026Updated: 12:02 PM Apr 09, 2026

দুয়ারে বিধানসভা নির্বাচন। সবদলই প্রচারে ঝাঁপিয়েছে। চেষ্টা, অল্প সময়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া। সেই কারণেই এবার 'মিসড কল ক্যাম্পেন' শুরু করল তৃণমূল। ভিডিও বার্তায় নম্বর প্রকাশ করে আমজনতাকে পাশে থাকার কথা বলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

Advertisement

এই মিসড কল ক্যাম্পেনের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে সমর্থকদের সঙ্গে দলের তরফে নিয়মিত যোগাযোগ করা হতে পারে। নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রচারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিষয়টা ঠিক কী? একটি ভিডিও পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তিনি বলেন, "সাধারণ মানুষ ও সকল তৃণমূল কর্মী, সমর্থকদের অনুরোধ, আপনারা মিসড কল দিয়ে তৃণমূলের পাশে থাকুন।" তিনি নম্বরটি উল্লেখ করে (97380 97380) সকলকে একটি করে মিসড কল দিতে বলেন। মহুয়া আরও বলেন, "এই উদ্যোগের মাধ্যমে সহজেই সাধারণ মানুষ এবং সমর্থকদের সঙ্গে দলের তরফে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এতে সংগঠনের শক্তিও আরও মজবুত হবে।"

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই মিসড কল ক্যাম্পেনের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে সমর্থকদের সঙ্গে দলের তরফে নিয়মিত যোগাযোগ করা হতে পারে। নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রচারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিজিটাল মাধ্যম ও সহজ যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশল বর্তমান সময়ে অত্যন্ত কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই ভিডিও বার্তাটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগ দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement