কর্মীদের প্রবল ক্ষোভের মুখে অবশেষে ময়নাগুড়িতে প্রার্থী বদল। বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের বদলে ডালিম রায়কে এই কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে এবারও কৌশিক রায়কে প্রার্থী করে। নাম ঘোষণা হতেই দলের অন্দরে কর্মীদের ক্রমশ ক্ষোভ বাড়ছিল। ভোটের (West Bengal Assembly Election) মুখে দলীয় কোন্দলে ক্রমশ অস্বস্তি বাড়ছিল বিজেপি নেতৃত্বের। কর্মীদের সেই ক্ষোভকে ধামাচাপা দিতেই রাতারাতি ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল বলেই মনে করা হচ্ছে। যদিও বিষয়টিকে মোটেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। প্রার্থী বদল করলেও এবার ময়নাগুড়ি বিধানসভা আসনে বিজেপি কোনও সুবিধা করতে পারবে না বলেই দাবি ময়নাগুড়ি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের। অন্যদিকে এবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে মিহির গোস্বামী টিকিট পেলেন না। ওই আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে গিরজা শঙ্কর রায়কে।
বিজেপির দ্বিতীয় দফার তালিকায় ময়নাগুড়ি বিধানসভা আসনে কৌশিক রায়ের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয় পেয়েছিলেন তিনি। কিন্তু কর্মীদের অভিযোগ, গত পাঁচবছরে নিজের কেন্দ্রেই বিধায়ককে দেখা যায়নি। ফলে কৌশিক রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। ভাঙচুর চলে ময়নাগুড়ির বিজেপির কার্যালয়ে। এমনকী বিজেপির জেলা সভাপতিকে বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছিল। প্রবল ক্ষোভের মুখে সেভাবে প্রচারে কৌশিক রায়কে দেখা যায়নি। তবে সম্প্রতি প্রচারে বের হতে শুরু করেছিলেন। এর মধ্যেই তাঁকে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি।
কর্মীদের অভিযোগ, গত পাঁচবছরে নিজের কেন্দ্রেই বিধায়ককে দেখা যায়নি। ফলে কৌশিক রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। ভাঙচুর চলে ময়নাগুড়ির বিজেপির কার্যালয়ে। এমনকী বিজেপির জেলা সভাপতিকে বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছিল।
তিনি বলেন,''যেমনভাবেই হোক এবার এবারও ময়নাগুড়িতে বিজেপি জিতবে।'' পাশাপাশি কৌশিক রায়কেও নিজের প্রচারে ডাকবেন বলে জানিয়েছেন ডালিম রায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী রামমোহন রায়। তাঁর কথায়,'' মানুষের ভরসা এবং বিশ্বাস তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে মানুষজন। প্রার্থী বদল করলেও এর প্রভাব পড়বে না ভোটে (West Bengal Assembly Election)।''
